চলতি বছরের গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির রামসু বাজার এলাকায় ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে তিনজন পাহাড়ি যুবক নিহত হয়।
রাজধানীর লালবাগে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকায় দুটি পৃথক ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
রাজধানীর দারুসসালাম থানার লালকুঠি এলাকায় বসবাস করা এক পাকিস্তানি নারী ৯৯৯-এ কল করে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ করেছেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৭৩৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, নির্বাচনের আগে মনোনয়ন বাণিজ্য ও অবৈধ টাকার লেনদেন বেড়ে যায়। বিগত সরকারের আমলে নির্বাচনের সময়গুলোতে এই লেনদেন অস্বাভাবিক পর্যায়ে ছিল। তাই এবারো যাতে এর পুনরাবৃত্তি না ঘটে সে জন্য আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে দুদক।
শেরপুর জেলা পুলিশের অপরাধ শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রেজাউল হক সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে র্যাঙ ব্যাজ পরানো হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গতকাল রবিবার (২৬ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।
পাশ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুর রহমান আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডেস্ক:কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচজন সক্রিয় নেতা-কর্মীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।
রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস নামের একটি ট্রেন থেকে বিপুল বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর বিমানবন্দর স্টেশনে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং বিমানবন্দর রেলওয়ে পুলিশের যৌথ সহায়তায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১২৪৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একজন ব্যক্তির সর্বোচ্চ সাতটি করে সিম থাকতে পারে।জাতীয় নির্বাচনের আগে প্রতি ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা সিমকার্ড কমিয়ে আনা হবে।
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রোববার (২৬ অক্টোবর) ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে ১২তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন মামলার ২০ নম্বর সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার কথা রয়েছে।