শেখ হাসিনাসহ পলাতক ২৬১ জনের বিরুদ্ধে শুক্রবার (৩১ অক্টোবর) দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিআইডি।
ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় চলতি বছরের গত ১০ মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অবশ্যই যারা সরাসরি মিছিলে অংশগ্রহণ করেছে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের পর রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় গাড়িচাপায় মো. মান্নান (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
রাজধানীর যাত্রাবাড়ীতে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক ইলেকট্রিশিয়ানকে হাত-পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইলেকট্রিশিয়ানে নাম মো. আনোয়ার হোসেন বাবু (৪৩)।
রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে শেরেবাংলা নগর থানা ১৮ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ১৩ জন, খিলক্ষেত থানা চারজন, উত্তরা থানা দুইজন, বাড্ডা থানা তিনজন, বনানী থানা তিনজন ও তেজগাঁও থানা তিনজনকে গ্রেপ্তার করে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের সাবেক পিয়ন জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের বিরুদ্ধে একশ' কোটি টাকার অর্থপাচারের অভিযোগে মামলা করেছে সিআইডি। সিআইডি’র ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের প্রাথমিক অনুসন্ধানে পাওয়া প্রমাণের ভিত্তিতে নোয়াখালীর চাটখিল থানায় আজ(৩১অক্টোবর) মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ধারা ৪(২)(৪) অনুযায়ী মামলাটি দায়ের করা হয়েছে। সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
রাজধানীর মোহাম্মদপুর থেকে কুখ্যাত ছিনতাইকারী শাহীন ওরফে ‘পাঁয়তারা শাহীন’ (২৫)কে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
অবৈধ ও অনিয়মিত স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরো ৩১০ জন বাংলাদেশিকে দেশে পাঠালো লিবিয়ার সরকার। এরমধ্যে কয়েকজন অসুস্থ ও অপহরণের শিকার হয়ে উদ্ধার পরবর্তীতে দেশে ফিরলেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রাথমিক পর্যায়ে তাদের পরিচয় জানানো হয়নি। শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে শীর্ষ ছিনতাইকারী পাঁয়তারা শাহীনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে তাকে দেশে ফেরত পাঠানো হয়।
সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয় ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে ১ হাজার ২০৮ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
চট্টগ্রামের হালিশহর সেনানিবাস আর্টিলারি সেন্টার এন্ড স্কুল (এসিএন্ডএস) রেজিমেন্ট অব আর্টিলারির ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর রায়েরবাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’-এর ১০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।