| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বুয়েট শিক্ষার্থীদের যোগে শাহবাগে ছাত্র-জনতার আন্দোলন আরও তীব্র

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত গভীর পর্যন্ত উত্তাল হয়ে ওঠে রাজধানীর শাহবাগ এলাকা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্র-জনতা শাহবাগ মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিস্তারিত...

হাদির হত্যার প্রতিবাদে ঢাকা উত্তাল, অবরোধ ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানী উত্তাল হয়ে ওঠে। ছাত্র-জনতা শাহবাগ মোড় থেকে মিছিল বের করে বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়। রামপুরা, মিরপুর ও কারওয়ান বাজারসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করা হয়।

বিস্তারিত...

শনির আখড়া ও যাত্রাবাড়ীতে অবরোধ, যাত্রীদের ভোগান্তি

ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে ছাত্র-জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনি আখড়া ও যাত্রাবাড়ী এলাকায় রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত সড়ক অবরোধ করে। এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ঢাকা উভয়মুখী যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

বিস্তারিত...

ডেইলি স্টার ভবনে আগুন, সাংবাদিকদের উদ্ধার অভিযান চলছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ কিছু ব্যক্তি রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে আগুন দেন। বৃহস্পতিবার রাতে প্রথমে প্রথম আলো, পরে ডেইলি স্টার ভবনে আগুন লাগে।

বিস্তারিত...

ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালিয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে এই বিক্ষোভের সময় জনতা বাড়ির আশপাশে আগুন জ্বালিয়ে এবং বাড়ির কিছু অংশে ভাঙচুর চালায়। বিক্ষুব্ধরা নানা স্লোগান দেন, যার মধ্যে রয়েছে:“আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও” “হাদির রক্ত বৃথা যেতে দেবো না” “লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে”

বিস্তারিত...

উত্তরায় সাবেক এমপির ভাইয়ের বাড়িতে হামলা, গাড়িতে আগুন

রাজধানীর উত্তরা সেক্টর ১৪-তে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে একটি গাড়িতে আগুন দিয়েছে একদল বিক্ষোভকারী। ঘটনা ঘটেছে সোমবার বিকেলে।

বিস্তারিত...

প্রথম আলোর পর ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগ,উত্তপ্ত পরিস্থিতি

রাজধানীর কারওয়ানবাজারে ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার একপর্যায়ে ভবনে অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে প্রথমে প্রথম আলোর কার্যালয়ে হামলা শুরু হয়; পরে ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালানো হয়।

বিস্তারিত...

প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর কাওরান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে একদল বিক্ষোভকারী এই হামলা চালায়।

বিস্তারিত...

শরিফ ওসমান হাদির মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বিস্তারিত...

ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেবে সরকার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে।

বিস্তারিত...

রাজধানীতে আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

রাজধানীর বিজয়নগরের একটি আবাসিক হোটেল থেকে বাগেরহাট জেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলুর (৬৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

রাজধানীতে ফ্লাইওভার থেকে ৪ ককটেল নিক্ষেপ, নারী আহত

রাজধানীর শান্তিনগর ও মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন পথচারী নারী আহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে বিষয়টি জানা গেছে।

বিস্তারিত...

থার্টি ফার্স্ট নাইটে কেউ মোটর রেসিং করলে গাড়ি জব্দ করা হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী বলেন, স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখেই জননিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিস্তারিত...

৫ বছরেও ফিরে না এলে ট্রাইব্যুনাল গুম ঘোষণা করতে পারবে

গুম হওয়া ব্যক্তি টানা অন্তত পাঁচ বছর নিখোঁজ থাকার পর জীবিত ফিরে না এলে তাকে আনুষ্ঠানিকভাবে ‘ডিসাপিয়ার্ড’ বা ‘গুম’ ঘোষণা করার ক্ষমতা পাচ্ছে ট্রাইব্যুনাল। এ লক্ষ্যে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বিস্তারিত...

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম ও হাওর সংরক্ষণ অধ্যাদেশ অনুমোদন

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪