দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন আমিনুর রহমান। তিন বছর আগে দেশে ফেরার পর পাশের মসজিদের ইমাম আব্দুস সামাদ আজাদের সঙ্গে তার পরিচয় হয়। আলাপচারিতার একপর্যায়ে আজাদ আমিনুরকে জানান, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অফিস সহকারী পদে চাকরি দিতে পারবেন। এজন্য লাগবে ছয় লাখ টাকা। প্রথমে দুই লাখ, চাকরি হলে বাকি চার লাখ দিতে হবে।
জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ ঘটনা ঘটে। তবে ককটেল নিক্ষেপের এ ঘটনায় আবু বাকের মজুমদারের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।
মধ্যরাতে নির্বাচন কমিশন ভবনে ককটেল নিক্ষেপ করে পালানোর সময় যুবক আটক
ঢাকাই সিনেমার চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এরপর আদালত আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন। আসামিরা যাতে দেশ থেকে পালাতে না পারেন, সেইজন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। আসামিদের গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রাজধানী বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ২৫০৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন,হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ইংল্যান্ড,
রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজারের টেকনাফ উপজেলার গহীন পাহাড় থেকে মালয়েশিয়া পাচারের উদ্দেশে জড়ো করা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা।
রাজধানী ঢাকাসহ সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৮৫ জন এবং অন্যান্য ঘটনায় ৫৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করতে প্রস্তুতির জন্য একাত্তরের যুদ্ধাপরাধীরা যতটুকু সময় পেয়েছিলেন, ততটুকু সময় পাননি মুক্তিযোদ্ধা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু—এই অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিগত সরকারের আমলে হত্যা, গুম-নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে বিচারের মুখোমুখি হওয়া সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার ঘটনায় বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধারা সংযোজন করা হয়েছে। একইসঙ্গে তার জামিন আবেদন নাকচ করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচির সংখ্যা কিছুটা বেড়েছে, তবে বেশিরভাগই সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ।
চব্বিশের আন্দোলনে রাজধানীর মিরপুরে বিএনপিকর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকের এবং ফোরথর্ট পিআরের (কনসার্ন অব এশিয়াটিক) ব্যবস্থাপনা পরিচাল