| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড্ডায় গুলিতে এক ব্যক্তি নিহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ০২:০৭:৪৭:পূর্বাহ্ন  |  ৪২২০৭৪২ বার পঠিত
বাড্ডায় গুলিতে এক ব্যক্তি নিহত

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর বাড্ডার কমিশনার গলিতে গুলিতে মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনা ঘটে বুধবার (১১ নভেম্বর) ভোরে। দুপুরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কে বা কারা মামুনকে গুলি করেছে তা এখনো জানা যায়নি। নিহত ব্যক্তির বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে, এবং তিনি একজন শ্রমজীবী ছিলেন। তবে তিনি যে বাসায় নিহত হয়েছেন, সেখানে নিজে থাকতেন না।

ওসি আরও বলেন, মধ্য বাড্ডার কমিশনার গলির একটি মেসের নিচতলায় এই ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরার জন্য পুলিশ বিভিন্ন টিম কাজ করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪