গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি স্বাধীন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার (৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর র্যাব-১ এর কোম্পানি কমান্ডার এসপি কে এম এ. মামুন খান চিশতী।
সারা দেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া ১ হাজার ৪০৫টি ভয়ানক আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। এর মধ্যে গণভবন থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) লুট হওয়া ৩২টি অস্ত্রও রয়েছে।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৮ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
অন্তর্বর্তী সরকার নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সাম্প্রতিক এক বিবৃতি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ (৮ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
বৃহস্পতিবার (৭আগষ্ট) রাত ১২টা ২৩ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবিগামী বিজি ৩২৭ ফ্লাইটটি উড্ডয়ন করেছিলো। কিন্তু মাঝ আকাশে উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশ একসঙ্গে বিকল হয়ে যায়। যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লে পাইলট ঢাকা ফেরার সিদ্ধান্ত নেন।
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর প্রস্তুতি শুরু করেছিলেন মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি। এ জন্য তাঁরা বিভিন্ন উপকরণ সংগ্রহ করে দেয়াল খুঁড়ছিলেন। বিষয়টি জানতে পেরে বন্দীদের কক্ষে তল্লাশি চালিয়ে উপকরণগুলো জব্দ করেছে কারা কর্তৃপক্ষ।
সড়ক পরিবহন আইন- ২০১৮ সংশোধনের দাবি না মানলে মঙ্গলবার থেকে দেশব্যাপী ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। শুক্রবার ৮আগস্ট যশোরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের প্রতিনিধি সভায় এ ঘোষণা দেওয়া হয়।
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ফেসবুকে ওডিবি-এম-১৭০১ (অপারেশন ঢাকা ব্লকেড) নামে একটি গোপন গ্রুপ খুলে সেখানে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে ইউনিলিভার বাংলাদেশে কর্মরত সুমাইয়া তাহমিদ জাফরিনের বিরুদ্ধে। তিনি অবসরপ্রাপ্ত মেজর সাদিকুল হকের স্ত্রী। গ্রুপটির অন্যতম অ্যাডমিনও তিনি।
জিএমপি কমিশনার মো: নাজমুল ইসলাম জানান, ঘটনার সূত্রপাত হয়েছিল এক হানিট্র্যাপ থেকে। গোলাপি নামে এক নারী বাদশা নামের একজনকে প্রলোভনে ফেলে, তার সাথে থাকা সশস্ত্র যুবকরা বাদশাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে। কাছাকাছি দাঁড়িয়ে মোবাইলে দৃশ্যটি ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার নেপথ্যের কারণ জানিয়েছে পুলিশ। হত্যার পর প্রাথমিক তদন্তে জানা গেছে, চাঁদাবাজি নয়, বাদশা নামের এক ব্যক্তির ওপর হামলার ঘটনার ভিডিও ধারণ করায় খুন হয়েছেন ওই সাংবাদিক।
রাজধানীর মোহাম্মদপুরে গত বছরের ৫ আগস্ট গুলিতে আহত এক শিশুকে বানানো হয়েছে ‘শহীদ’। এরপর হয়েছে হত্যা মামলা, চলেছে গ্রেফতার-জুলুম। শিশুটির নিরক্ষর বাবাকে ভুলিয়ে ভালিয়ে কৌশলে জীবিত ছেলেকে মৃত দেখিয়ে আদালতে হয়েছে ‘মৃত্যুর মামলা’। এখন সেই মামলার দায় আর মামলাবাজদের হুমকিতে আতঙ্কে দিন কাটছে পরিবারটির।
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, একটি সন্ত্রাসী হামলার ভিডিও মোবাইলে ধারণ করছিলেন তুহিন। এ কারণেই তাকে হত্যা করা হয়েছে।
পুরান ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে সুন্দরবন-১২ লঞ্চের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।