অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা পৃথক দুই মামলায় ‘ছাগলকাণ্ডর’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এদিন জামিন শুনানিতে মায়ের প্যারালাইসিসের কথা বলেন। মাকে দেখার কেউ নেই বলে কান্না করেন। পরে বিচারক তাকে ধৈর্য ধারণের উপদেশ দেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২২৪৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করছেন আইনজীবীরা। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিএনপিপন্থি আইনজীবীরা এ বিক্ষোভ মিছিল বের করেন।
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী হতে আবেদন করেছেন আলোচিত-সমালোচিত আইনজীবী জেড আই খান পান্না।
জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ। এর আগে, গতকাল সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা।
অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে পুলিশ।
মাদক ব্যবসাকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনায় যৌথ অভিযান চালিয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী।
‘রাজাকারের কী অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও ছাড়বো না’ ২০২৪ সালের ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এএসএম মাকসুদ কামালের সঙ্গে মোবাইল ফোনে এভাবেই আন্দোলনকারীদের হুমকি দিয়েছিলেন গণঅভ্যুত্থানের মুখে বিদেশে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, র্যাব বিলুপ্ত হবে কি হবে না— এ নিয়ে এই মুহূর্তে আমরা কোনো চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।
রাজধানীর মোহাম্মদপুরের মাদকের হটস্পট হিসেবে চিহ্নিত জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ফয়সাল ও সেলিম। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টার পর এ অভিযান শুরু হয়।
বিপদগ্রস্ত শিশুদের সাহায্য করতে সমাজসেবা অধিদপ্তরের চালু করা চাইল্ড হেল্পলাইনে গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে সহায়তা চেয়ে ফোনকল এসেছে ২৬ হাজার ১০০টি। গত বছরের একই সময়ে হেল্পলাইনে ফোন এসেছিল ১৯ হাজার ২৬৫টি।
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদে মুন্সিগঞ্জের গজারিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় গজারিয়া প্রেস ক্লাব ও গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই কর্মসূচির আয়োজন করে গজারিয়া প্রেস ক্লাব।
রাজধানীর মালিবাগ এলাকার ডা. সিরাজুল ইসলাম মেডিক্যালের বেজমেন্টে পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি করেছে সরকার। সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।