| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

লুট হওয়া পাথর ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ হাইকোর্টের

সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সব পাথর আগামী ৭ দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের তালিকাও চেয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ আদেশ দেন হাইকোর্ট।

বিস্তারিত...

বনানীর সিসা বারে ছুরিকাঘাতে যুবক হত্যা

রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে ‘৩২ ডিগ্রি’ নামে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বিস্তারিত...

সিলেটে সাদা পাথর লুট: তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিবে হাইকোর্টে রিট

সিলেটে সাদা পাথর লুটের ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী এ তথ্য জানান।

বিস্তারিত...

ডিএমপির বিশেষ অভিযান’ তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেপ্তার

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানার অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

গুলশানে চাঁদাবাজি: জানে আলম অপুর ৩৫ মিনিটের ভিডিও ভাইরাল

গুলশানে সাবেক মহিলা এমপির বাসায় কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনায় ওই মামলায় গ্রেপ্তার আসামি জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিস্তারিত...

সীমান্ত পেরিয়ে ভারতে ডাকাতির অভিযোগে পিটুনিতে একজনের মৃত্যু, গ্রেফতার ছয় 'বাংলাদেশি'

ভারতের মেঘালয় রাজ্যের পুলিশ বলছে, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ডাকাতি করতে আসা ছয়জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে তারা। ওই দলের আরও একজনকে স্থানীয় গ্রামবাসী মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার পর তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বিস্তারিত...

সেনা প্রধানের ব্যক্তিগত কোনো ফেসবুক একাউন্ট নেই জানালেন আইএসপিআর

সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ব্যক্তিগত একাউন্ট নেই এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো একাউন্ট পরিচালনা করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে আইএসপিআর। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

সাদাপাথর লুটপাটের দায় প্রশাসনের : দুদক

প্রাকৃতিক সৌন্দর্যের আধার ‍সিলেটে পর্যটন স্পট ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ এলাকা। মনোমুগ্ধকর সেই ‘সাদাপাথর’ এলাকাটি এখন বিবর্ণ। নজিরবিহীন পাথর লুটের ঘটনায় প্রশাসনের দায় দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বলছেন, ‘এটা মূলত স্থানীয় প্রশাসনের দায়িত্ব। প্রশাসনের আরো সতর্ক থাকা প্রয়োজন ছিল। লুট ঠেকাতে ভূমিকা রাখা প্রয়োজন ছিল।’ এত সুন্দর পাথরগুলো লুটে নেওয়ায় তারা আফসোস করছেন।

বিস্তারিত...

কারওয়ান বাজারে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৩০

রাজধানীর কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) তেজগাঁও বিভাগের তেজগাঁও থানা এলাকায় পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, মাদকসেবী, চোর, ডাকাত ও সন্ত্রাসী।

বিস্তারিত...

রেহানা, টিউলিপ, রাদওয়ানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের (ববি) বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

বিস্তারিত...

জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সারাদেশ থেকে আসা হাজারো শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। এতে তোপখানা রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।

বিস্তারিত...

কৃষক লীগের কেন্দ্রীয় নেতা বখতিয়ার গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মো. আব্দুর রশিদ বখতিয়ারকে (৪৭) গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বিস্তারিত...

আন্দোলনকারীদের গুলির নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ১৮ জুলাই ঢাকা মহানগরীতে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি করতে ওয়্যারলেস বার্তায় নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

বিস্তারিত...

আ. লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ, মেজর সাদিকের স্ত্রী সুমাইয়ার স্বীকারোক্তি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় রাজধানীর ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪