রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ভবনে পরিকল্পিত চুরির ঘটনা ধামাচাপা দিতে স্টোররুমে আগুন দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। গভীর রাতে বোরখা পরিহিত এক অজ্ঞাত ব্যক্তি ভবনের দ্বিতীয় তলার অস্থায়ী স্টোররুমে অন্তত পাঁচবার প্রবেশ করে
দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারপ্রাপ্তির চিত্র উদ্বেগজনক। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এসব মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ, বিপরীতে প্রায় ৭০ শতাংশ মামলায় আসামিরা খালাস পাচ্ছে। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, দুর্বল তদন্ত এবং সাক্ষী সুরক্ষার অভাবকে এ পরিস্থিতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রাজধানীর ডেমরায় আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, র্যাবের পোশাকসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
দেশের অধস্তন আদালতসমূহের কার্যক্রম তদারকিতে আট বিভাগের জন্য গঠিত মনিটরিং কমিটি পুনর্গঠন করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি। এ বিষয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন।
রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ছিনতাইকারীদের হামলায় তিন পোশাক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১ মে) সন্ধ্যার পর ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশ আশকোনা হজ ক্যাম্প থেকে চুরি হওয়া সৌদি রিয়াল উদ্ধার করে ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন মো. হাবিবুর রহমান (৫৮) ও মো. নাদিম সরকার (৫৩)। শুক্রবার (১ মে) ডিএমপি মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর বারিধারা এলাকায় গীর্জায় ঢুকে ফাদারকে বেঁধে লুটের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ অর্থ, পাসপোর্ট ও অন্যান্য লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, আবুল হোসেন রতন ওরফে হাবু, মোহাম্মদ নিজাম ওরফে মিজান এবং আক্তার হোসেন মনা ওরফে মনির। রাজধানী ঢাকা ও লক্ষ্মীপুর জেলার রামগতির চরাঞ্চলে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
নারী সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকাকালীন ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজধানীর রমনা থানায় পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয়েছে। এক নারী পুলিশ কনস্টেবল এ মামলা করেছেন।
রাজধানীর গুলশানে মদ্যপ অবস্থায় মাতলামি ও গণ উপদ্রব সৃষ্টির অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গুলশান-২ নম্বরের কিংফিশার ও মিডিয়া ক্লাব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১ মে) দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকায় পহেলা মে উপলক্ষে শ্রমিক সমাবেশে এটিই তার প্রথম বক্তব্য হবে।
মোহাম্মদপুর থানায় সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় অনৈতিকভাবে আর্থিক লেনদেনের অভিযোগে প্রশাসনিক কারণ দেখিয়ে পুলিশের দুই উপ-পরিদর্শক ও এক উপ-সহকারী পরিদর্শকে প্রত্যাহার করা হয়েছে।
রাজধানীর কলাবাগান থানার এক উপ-পরিদর্শক (এসআই) নিখোঁজ হয়েছেন। নিখোঁজ এসআইয়ের নাম রাকিবুল হাসান সরকার (৩২)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
প্রধানমন্ত্রীর জন্য একটি বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করেছেন এক আইনজীবী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল এটি দায়ের করেন।
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৭১ সালের ভূমিকা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে স্পষ্ট অবস্থান ও ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি।
২৪ এর জুলাইয়ের শুরু হওয়া মব কালচার এখনও বহু মানুষকে হত্যা করে চলেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর এক প্রতিবেদনে বলা হয়েছে চলতি এপ্রিল মাসেই মবের মাধ্যমে ২১ জন নিহত হয়েছে।