র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আভিযানের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ১২২ কোটি টাকা ব্যয়ে ১৬৩টি গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব গাড়ি কেনা হবে
ভারতের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে সৃষ্ট পরিস্থিতিকে সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (৬ মে) জেলা প্রশাসক সম্মেলনের শেষদিনের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এরপর থেকেই নড়েচড়ে বসেছেন দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সদস্যরা।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি আরিফ সরকারকে (৪০) ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন সিসি ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়া শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছিয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
অন্যের স্ত্রীকে বিয়ে করার মামলায় অভিযোগ প্রমাণিত হলে ৭ বছরের কারাদণ্ড হতে পারে ক্রিকেটার নাসির হোসেনের। একই দণ্ডে দণ্ডিত হতে পারেন তার স্ত্রী তামিমা সুলতানাও। এ বিষয়ে রায় দেওয়া হবে আগামী ১০ জুন। বুধবার (৬ মে) দুপুরে শুনানি শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এ তারিখ ঠিক করেন।
এক কোটি ২৫ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে দুই যুগ আগের মামলায় আওয়ামী লীগের এক সময়ের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ তিনজনের বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর
শিশু ও কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রাজধানীতে ছোট আকারের ‘মিনি ল্যাব’ ব্যবহার করে ভয়ংকর ধরনের মাদক উৎপাদন ও আন্তর্জাতিক পাচারের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত সংশ্লিষ্টদের মতে, চিকিৎসায় ব্যবহৃত কেটামিন অবৈধভাবে প্রক্রিয়াজাত করে কোকেন সদৃশ পাউডারে রূপান্তর করা হচ্ছিল, যা পরবর্তীতে মাদক হিসেবে বাজারজাত করা হয়।
রাজধানীর শাপলা চত্বর এ হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজ্জামেল বাবু ও ফারজানা রুপা কে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহতের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ।
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে যুবক মো. সাগর নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মহানগরে ইকোনমিক লাইফ উত্তীর্ণ, নম্বরবিহীন, ঝুঁকিপূর্ণ ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৬ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে যানবাহন মালিক, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, চালক ও সাধারণ নাগরিকদের সহযোগিতা কামনা করেছে পুলিশ।
রাজধানীর মোহাম্মদপুর থানার একতা হাউজিং এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা মো. রুবেল ওরফে ‘মাওরা রুবেল’কে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।