সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন বাতিল করে নতুন তপশিল ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি। বুধবার (৬ মে) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এমন দাবি জানানো হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ সারাদেশের বার নির্বাচনে অনিয়ম ও নৈরাজ্যের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি।
আগামী জুন মাসের মধ্যে মাঠ পর্যায়ে থাকা সব সেনা সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (৫ মে) আইন-শৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার রায় আগামী ১০ জুন ঘোষণা করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী হতে ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
নেত্রকোনার মদন উপজেলায় ১২ বছরের শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসাশিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব।বুধবার (৬ মে) ভোর রাত সোয়া ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে ব্যার-১৪ এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি বলেন, ভোর রাত সোয়া ৪টার দিকে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা থেকে র্যাব- ১৪ (ময়মনসিংহ)-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। দুপুর একটার দিকে র্যাবের পক্ষ থেকে আসামিকে আমাদের হাতে হস্তান্তরের কথা রয়েছে। আসামিকে আমাদের হাতে হস্তান্তরের পর যত দ্রুত সম্ভব আমরা তাকে আদালতে প্রেরণ করব।
পঞ্চগড় সদর থানার একটি এবং রাজধানীর যাত্রাবাড়ী থানার দুটি হত্যা মামলায় জামিন পেয়েছেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার (৫ মে) বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন।
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির গেরুয়া-ঝড়ে পতন হয়েছে তৃণমূল শাসনের। তবে ভোটে জোর করে হারিয়ে দেওয়ার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মঙ্গলবার (৫ মে) কালীঘাটের নিজ বাসভবনে সাংবাদিকদের সাফ জানিয়ে দেন তিনি রাজভবনে গিয়ে পদত্যাগপত্র দেবেন না।
টঙ্গীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে হাজী মাজার বস্তি থেকে ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পুলিশ একটি বিলাসবহুল শীততাপনিয়ন্ত্রিত কক্ষ খুঁজে পেয়েছে, যার একটি সুরক্ষিত সুড়ঙ্গপথ রয়েছে। সোমবার (৪ মে) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই সংবাদ নিশ্চিত করেন।
নির্বাচনের পর দেশে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ন্যস্ত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়েছে।
বাংলাদেশ পুলিশে বড় রদবদল হয়েছে। ১২ জেলায় নতুন পুলিশ সুপারসহ মোট ৩২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
পুলিশের পোশাক পরিবর্তন, মাদক নির্মূল এবং শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে রোহিঙ্গাসহ সাম্প্রতিক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
রাজধানীর শাহবাগের একটি ভাড়া বাসা থেকে এক তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হ