রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে জেনি খান (২৪) নামে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ জুন) এ চিঠি দেওয়া হয়।
রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলামসহ দুই পুলিশ সদস্য। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে দুই ছিনতাইকারী গুলিবদ্ধ হয়। আটক করা হয়েছে চারজনকে।
চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও সরকারি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এবং বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আইনি প্রক্রিয়া আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় নথিপত্র আজ মঙ্গলবার (১৬ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুবাইয়ে তার গ্রেপ্তারের তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। দুদক সূত্রে জানা গেছে, বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার মধ্যে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে একটি মামলায় আদালত ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের পক্ষে শুনানির জন্য স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে ফৌজদারি মামলায় অভিজ্ঞ একজন আইনজীবীকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ আদেশ দেন।
রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) এবং জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র বিজি প্রেস থেকে সুপ্রিম কোর্টে পৌঁছেছে এবং বর্তমানে সেগুলোর যাচাই-বাছাই চলছে। এ প্রক্রিয়া শেষ হলেই হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলার শুনানি শুরু হতে পারে।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ৩০ আসামির বিভিন্ন মেয়াদের সাজার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত বৃহস্পতিবার বিচারকদের স্বাক্ষরের পর রায়টি প্রকাশ করা হয়।
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় বিনোদ বিশ্বাস (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলার বিচার কার্যক্রম চলছে। ঢাকা মহানগর আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হয়েছে এবং বাদীপক্ষের ২৮ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
সারাদেশের কারাগারে মায়েদের সঙ্গে কত শিশু রয়েছে, তাদের বয়সসহ তালিকা চেয়েছেন হাইকোর্ট। দুই মাসের মধ্যে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কাজ শুরু করেছে সরকার। স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ইন্টারপোলের সঙ্গে যোগাযোগকারী পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) পরবর্তী করণীয় ঠিক করেছে।
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার (১৫ জুন) জনস্বার্থে এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ।
রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।