সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তৃতীয় দফায় তিন দিনের পুলিশ রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে ঘটনার দিন তাহসিফের সঙ্গে ঘোরাফেরা, বিভিন্ন স্থানে যাতায়াত এবং রেস্টুরেন্টে খাওয়াদাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি। তবে হত্যাকাণ্ডের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন বলে দাবি করেছে পুলিশ।
দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার, শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাত দফা কঠোর নির্দেশনা বাস্তবায়ন করছে কারা অধিদপ্তর। নতুন নির্দেশনায় লকআপের পরবর্তী কার্যক্রম নিয়ন্ত্রণ, ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি, দায়িত্বে অবহেলা ও অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের বিরুদ্ধে ব্যবস্থা এবং আকস্মিক পরিদর্শনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলাকারী কারা কর্মীদের পুনঃপ্রশিক্ষণ, কাউন্সেলিং ও প্রয়োজনে বদলির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। অধিদপ্তরের দাবি, ইতোমধ্যে নির্দেশনাগুলোর অন্তত ৯০ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে।
সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গুলি বিনিময়ে এক সেনাসদস্য আহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তঃবাহিনী
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে তাঁকে। অন্যথায় তাঁর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
মারধর, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার (৪ নভেম্বর) আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এর একদিন পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ঢাকার আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে উপস্থিত হন তিনি।
রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পুলিশের গাড়ি চালক কনস্টেবল মো. এনামুল আহত হন। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
রাজধানীর উত্তরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঘুষ লেনদেনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারধর করেছেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আওয়ামী লীগ সরকারের আমলে কনস্টেবল পদে জেলা কোটায় চাকরি নিতে এক হাজার ১৭৩ জন ভুয়া ঠিকানা ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের তদন্ত কমিটির শনাক্ত করা এসব পুলিশ সদস্যের মধ্যে ৯৮০ জনই ঢাকা জেলায়
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বন্দি হাসমত আলীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দীর্ঘ কয়েক ঘণ্টার অস্ত্রোপচারে তার পেট থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটার, কয়েকটি নেইল কাটার ও স্ক্রু বের করে আনা হয়েছে।
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেফতার জেরিকা তাসনীম দিশার (১৯) আবারও তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে চারদিনের রিমান্ডে ছিলেন তিনি।
দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) মহাখালী ডিবিসি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করায় ব্যাখ্যা দিতে তলব করা হলেও ডেঙ্গু আক্রান্ত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনা না দেখিয়ে আংশিক উপস্থাপনের মাধ্যমে পুলিশ সার্জেন্টকে হেয় করার ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর আহসান হাবীব জুয়েলের বিরুদ্ধে পুলিশ কনট্রোল রুমে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পুলিশ সার্জেন্ট মো. মহিউদ্দিন
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের পাল্টা অভিযোগে করা মামলায় আলোচিত সেই অভিভাবক শাহজালাল রুমিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।