| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাজধানীতে একদিনে ১,৪৪৮ ট্রাফিক মামলা

রাজধানীজুড়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে একদিনে ১,৪৪৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একইসঙ্গে ৪২৫টি যানবাহন ডাম্পিং এবং ২৩৭টি যানবাহন রেকার করা হয়েছে।

বিস্তারিত...

৩৮ মামলার মধ্যে দুটিতে জামিন পেলেন ডা. দীপু মনি

সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি রাজধানীর পল্টন থানার একটি মামলাসহ দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। একই সঙ্গে আরও সাতটি মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিস্তারিত...

মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যা মামলায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর মৌচাকে সালিশ

বিস্তারিত...

জালিয়াতি করে অর্থ আত্মসাৎ: সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

গ্রাহকের অজান্তে ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রায় পাঁচ লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ব্যাংক কর্মকর্তা সারোয়ার হোসেন (৪০)–কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিস্তারিত...

নুরজাহানের মৃত্যুর ঘটনায় মানবাধিকার লংঘন হয়েছে কিনা জানতে চেয়ে রুল

সেই নূরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা তা তদন্ত করতে বিচার বিভাগীয় কমিটি গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিস্তারিত...

‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানাকে কেরাণীগঞ্জে ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর মহিলা কারাগারে ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হয়েছে।

বিস্তারিত...

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

সুপ্রিম কোর্টের জন্য পৃথক ও স্বাধীন সচিবালয় গঠনের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে সকালে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শুরু হয়। ওই রায়ে তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছিল। গত ২১ মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

বিস্তারিত...

৫০ সেকেন্ডে ক্যামেরা, ল্যাপটপ ছিনতাই- উদ্বেগে এলাকাবাসী

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। একের পর এক সংঘবদ্ধ অপরাধের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযান চললেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে অভিযোগ রয়েছে।

বিস্তারিত...

তেজগাঁও বিভাগের অভিযানে ৪৯ জন গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা বিভিন্ন অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৮ জুন) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

বিস্তারিত...

তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত...

হোটেল সোনারগাঁওয়ে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ তিনজনের সাজা

রাজধানীর হোটেল সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক আইন অমান্য করতে নিষেধ করায় এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ভিডিও ধারণ করতে গেলে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর ও তার মোবাইল ফোন ভেঙে ফেলার ঘটনায় নারীসহ তিনজনকে সাজা ও জরিমানা করেছেন তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

বিস্তারিত...

৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

সাতটি পৃথক মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এসব মামলার মধ্যে ঢাকায় দায়ের করা চারটি এবং টাঙ্গাইলে দায়ের করা তিনটি মামলা রয়েছে।

বিস্তারিত...

ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

হাম ও রুবেলার ভ্যাকসিন (টিকা) যথাসময়ে আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং টিকার অভাবে দেশব্যাপী মহামারি সৃষ্টি করে শিশু মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

বিস্তারিত...

শর্তসাপেক্ষে জামিন পেলেন আবুল বারকাত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত। আদালতের এই আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা থাকছে না বলে জানা গেছে।

বিস্তারিত...

ইউনূস-নূরজাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন, আদেশ অপেক্ষমাণ

হাম ও রুবেলার টিকা আমদানিতে গাফিলতির মাধ্যমে দেশে টিকা সংকট সৃষ্টি, শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং মহামারি পরিস্থিতির জন্ম দেওয়ার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটির ওপর শুনানি শেষে আদালত আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রেখেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪