| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের কোটি টাকা ছিনতাই

প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক ডেলের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (৯ আগস্ট) এই ঘটনা ঘটলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। রবিবার সকালে রাজধানীর উত্তরায়

বিস্তারিত...

সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন

রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। সবশেষ মামলায় জামিন হওয়ায় তার মুক্তিতে বাধা নেই বলে দাবি করেছেন আইনজীবীরা।

বিস্তারিত...

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সময় যে বিধিমালা কার্যকর ছিল, পরবর্তীতে তা পরিবর্তন করে নতুন কোনো শর্ত আরোপ করে শিক্ষক-কর্মচারীদের অর্জিত আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না—এমন গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট।

বিস্তারিত...

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে গ্রেপ্তারে পরোয়ানা

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (৯ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেন।

বিস্তারিত...

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ঘটনায় তদন্ত ও চার্জশিটের পর এবার বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল

বিস্তারিত...

তারেক রহমানকেও ‘আয়নাঘরে’ নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ওয়ান ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও জেআইসির একটি কক্ষে নিয়ে নির্যাতন করা হয়েছিল। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষীদের বর্ণনা ও আমাদের তদন্তে এ সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।

বিস্তারিত...

১/১১-তে বর্তমান প্রধানমন্ত্রীকে জেআইসি সেলে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

এক-এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

বিস্তারিত...

জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) আটকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, এক-এগারোর সময় তারেক রহমানকে জেআইসির একটি কক্ষে নেওয়া হয়েছিল। এরপর নির্যাতন করা হয়েছিল তার ওপর। ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষীদের বর্ণনা ও আমাদের তদন্তে এ সংক্রান্ত তথ্য মিলেছে।

বিস্তারিত...

তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান

কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার (৮ আগস্ট) পিবিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

পুলিশ কর্মকর্তাদের ফোনে বোমা হামলার সতর্কবার্তা, জনসংযোগ বিভাগ বললো ‘গুজব’

দেশজুড়ে বোমা হামলার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে—এমন একটি বার্তা শুক্রবার (৭ আগস্ট) রাতে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ফোনে পাঠানো হয়েছে। পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এমন মেসেজ পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে পুলিশ সদরদপ্তর জানায়, এমন বার্তা দেওয়া হয়নি, বিষয়টি ‘গুজব’।

বিস্তারিত...

হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

রাতে গুলশানে আ.লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক, গ্রেপ্তার ৬

রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগ নেতাকর্মীদের গোপন বৈঠকের সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁ থেকে তাদের গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রে

বিস্তারিত...

দেশজুড়ে বোমা হামলার শঙ্কায় পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি

দেশজুড়ে বোমা হামলার আশঙ্কায় দেশের সবকটি জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) রাতে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার মধ‍্য রাতে পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে এই তথ্য জানা গেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪