| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সুপ্রিম কোর্ট বার থেকে শের-ই বাংলার এন্টিক উধাও

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে সংরক্ষিত অবিবক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শের-ই বাংলা এ কে ফজলুল হকের দুটি এন্টিক (পুরাকীর্তি) ও হেরিটেজ পোট্রেট ছবি খোয়া যাওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহাবুবুল আলম।

বিস্তারিত...

পুলিশে বদলি-পদায়ন, তিন কর্মকর্তার কর্মস্থলে পরিবর্তন

বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-

বিস্তারিত...

বসুন্ধরা থেকে আওয়ামী লীগের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এম, রোড-২৮-এর কেজেডএম হাইস্ট ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভাটারা থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লী

বিস্তারিত...

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনার, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ আগামী ২০ আগস্ট।

বিস্তারিত...

ফের জঙ্গির কবলে দেশ! নাটের গুরু নব্য জেএমবির বোমারু মামুন!

রাজধানী ও আশপাশের এলাকায় সাম্প্রতিক কয়েকটি বিস্ফোরণ ও বোমা উদ্ধারের ঘটনায় নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’ নামে একজনকে পুলিশ খুঁজছে, যিনি নয় বছর আগে জঙ্গিবাদের মামলায় গ্রেপ্তার হয়েও ৫ অগাস্টের পর জামিনে বেরিয়ে যান। পুলিশ কর্মকর্তারা বলছেন, ‘নব্য জেএমবি’র সদস্য মামুন মাত্র ২১ বছর বয়সেই বোমা বানানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। ‘তার বানানো’ বোমার আত্মঘাতি বিস্ফোরণে ২০১৭ সালে রাজধানীর পান্থপথের হোটেল ওলিওতে সাইফুল ইসলাম নামে এক তরুণ নিহত হন। চলতি বছরের জানুয়ারিতে ‘হোটেল ওলিও’ মামলায় মামুনসহ সব আসামিকেই খালাস দেয় ঢাকার একটি আ

বিস্তারিত...

‘আতঙ্কে’ পল্লী বিদ্যুতের কর্মীরা, নিরাপত্তা চেয়ে আইজিপির কাছে চিঠি

জ্বালানি সংকট ও তীব্র গরমে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে সারা দেশে লোডশেডিং বেড়ে যাওয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্র ও অফিসগুলোয় হামলার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির গ্রিড, উপকেন্দ্র ও অফিসে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন (বাপবিএ)।

বিস্তারিত...

সাভারে আবারো প্রেসার কুকার বোমা, নিষ্ক্রিয় করলো সিটিটিসি

সাভারে স্কচটেপে মোড়ানো প্রেসার কুকারে থাকা বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট। বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের সাদাপুর গোপের বাড়ি এলাকার ঘোড়া মসজিদের মাঠে এটি নিষ্ক্রিয় করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার

বিস্তারিত...

‘গুলি করি, মরে একটা, বাকিডি যায় না’ বলা সেই ইকবাল চাকরি হারালেন

রক্তাক্ত জুলাই গণ-অভ্যুত্থানের সময় ‘গুলি করি, মরে একটা, একটাই যায়, বাকিডি যায় না’ বলা আলোচিত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইনসহ ৬ জনকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়।

বিস্তারিত...

চাকরি গেল বিপ্লব কুমার, রাব্বানীর ভাই রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার

পুলিশের আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই ও ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম রুহানীসহ পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়।

বিস্তারিত...

কাদের-সাদ্দামসহ ৭ নেতার সর্বোচ্চ শাস্তি চান রাষ্ট্রপক্ষ

চব্বিশের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের সাত শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে যুক্তিতর্ক শেষ করেছেন রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউর মো. আমিনুল ইসলাম।

বিস্তারিত...

ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বিস্তারিত...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় প্রসিকিউশনের যুক্তি শেষ হচ্ছে আজ

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হচ্ছে বুধবার (১২ আগস্ট)।

বিস্তারিত...

নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়ে অন্তত ১৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিউমার্কেট থানা যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের দুটি গ্রুপ এই সংঘর্ষে জড়িয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত...

সাভারে ৫ হাতবোমা উদ্ধার, আরও বোমার সন্দেহে ঘেরাও এলাকা

সাভারের হেমায়েতপুর এলাকা থেকে পাঁচটি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়েছে। পরে আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে কাছের আরেকটি এলাকায় বোমা রয়েছে এই সন্দেহে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। তবে নিরাপত্তার স্বার্থে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি।

বিস্তারিত...

পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১০ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। পদায়ন ও বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার এবং পাঁচজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই রদবদলের নির্দেশ দেওয়া হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪