কারাগারে থাকা অবস্থায় আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চেয়ে হাইকোর্টে রিট করেছেন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন)। বুধবার (১৫ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করা হয়।
রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ৯ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে।
বিশ্বজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে দূষণের চাপে থাকা মেগাসিটি ঢাকাও সেই তালিকা থেকে বাদ পড়েনি। সাম্প্রতিক তথ্যে আবারও প্রমাণ মিলেছে নাগরিকদের জন্য রাজধানীর বাতাস ক্রমেই হয়ে উঠছে অস্বাস্থ্যকর।
জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। কারাগার থেকে তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
রানের বন্দরগুলোয় যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধকে ‘বিপজ্জনক ও দায়িত্বহীন’ বলে কঠোর ভাষায় নিন্দা করেছে চীন। মঙ্গলবার (১৪ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, এই অবরোধ কেবলমাত্র আ
প্রকাশ্যে দিনের বেলায় রাজধানীর মোহাম্মদপুরে গত রোববার ইমন হোসেন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। ইমন কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপ’–এর প্রধান ছিল। চাঞ্চল্যে ভরা ‘এলেক্স ইমন’ খুনের ভিডিও ছড়িয়ে পড়ার পর রহস্য উদঘাটন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। শিগগিরই এ বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দিয়া আক্তার (কলেজছাত্রী) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় সব ধরনের মাছ ধরার ওপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হচ্ছে ১৪ এপ্রিল দিনগত মধ্যরাত থেকে, যা চলবে আগামী ১১ জুন মধ্যরাত পর্যন্ত। নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে মৎস্য বিভাগ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগে অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
হামসহ বিভিন্ন রোগ প্রতিরোধে শিশুদের জন্য বরাদ্দ টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটে তিনি জামিনে মুক্তি লাভ করে কারাগারের মূল ফটক দিয়ে বের হয়ে যান।
রাজধানীর শ্যামলীর বহুল আলোচিত সিকেডি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা মঈন উদ্দিন মঈনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১৩ এপ্রিল) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
রাজধানীর গুলশান থানা এলাকা থেকে ৫০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
১৫ বছর পর চাকরি ফিরে পাওয়া আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়াকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি (গ্রেড-৪) পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার।