| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে আসামি ইমন নিহত

রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এলেক্স গ্রুপের মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমন নিহত হয়েছেন। এই ঘটনায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

যে পরিকল্পনায় হত্যা করা হলো কুষ্টিয়ার পীর জাহাঙ্গীরকে

প্রাথমিক অনুন্ধানে জানা গেছে, গত শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত থেকেই ফিলিপনগর এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৭টি আইডি (তিনটি পেজ ও চারটি ব্যক্তিগত আইডি) থেকে ৩৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট হতে থাকে। যেটি ছিলো কয়েকবছর আগের এবং পরিকল্পিতভাবে উস্কানোর জন্যই এটি প্রচার করা হয়েছে বলে ধারণা করছেন তদন্তকারীরা।

বিস্তারিত...

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ধানমন্ডির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিস্তারিত...

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।

বিস্তারিত...

বিমানবন্দর স্টেশনে টিটিইকে মারধর, আটক ২

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে আন্তনগর চট্টলা এক্সপ্রেসের ট্রেন টিকিট পরিদর্শক (টিটিই) হাসান আল মামুনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই তরুণকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

বিস্তারিত...

তেজগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেফতার ৫২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিস্তারিত...

৫০ হাজার লিটার তেল মজুদ, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

দেশে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে শুক্রবার (১০ এপ্রিল) বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মোবাইল কোর্টের অভিযানে প্রায় ৫০ হাজার লিটার অবৈধ মজুদ জ্বালানি ও ভোজ্যতেল জব্দ করা হয়েছে। এ সময় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে মোট ৩ লাখ ৬১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

চট্টগ্রামে মাছ ধরার ট্রলারে ৫ লাখ ইয়াবা জব্দ করেছে র‌্যব

চট্টগ্রামে মাছ ধরার একটি ট্রলার থেকে ১৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব ।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫জন রোহিঙ্গাসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়ে

বিস্তারিত...

‘বিচার বিভাগের হৃৎপিণ্ডে হাত দিয়েছে সরকার’

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল মতিন বলেছেন, বিচার বিভাগকে পৃথক করতে ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রায়ের প্রতিফলন হচ্ছে দুটি অধ্যাদেশ। কিন্তু এই দুটি অধ্যাদেশ সংসদে বাতিল করে সরকার বিচার বিভাগের হৃৎপিণ্ডে হাত দিয়েছে। সরকারের এই আত্মঘাতী সিদ্ধান্ত সর্বনাশ ডেকে আনবে।

বিস্তারিত...

খাগড়াছড়িতে দুটি মোটরসাইকেল ও ১ হাজার ৪০০ গুলি উদ্ধার: বিজিবি

পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বিস্তারিত...

মহাখালীতে অটোরিকশা ছিনতাই চেষ্টা নস্যাৎ, আটক ৩

রাজধানীর মহাখালী এলাকায় ভোররাতে টহলরত আনসার সদস্যদের দ্রুত ও সাহসী পদক্ষেপে অটোরিকশা ছিনতাইয়ের একটি ঘটনা নস্যাৎ করা হয়েছে। ধাওয়া করে ছিনতাই করা অটোরিকশাসহ সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে।

বিস্তারিত...

শাহবাগে ট্রান্সজেন্ডারদের মারধর

রাজধানীর শাহবাগ এলাকায় ট্রান্সজেন্ডারদের মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, প্রতি শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ওই এলাকায় ট্রান্সজেন্ডাররা জড়ো হয়ে আড্ডা দেন। এ সময় কিছু উৎসুক জনতার সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়।

বিস্তারিত...

দেশে আসছে পাঁচ জাহাজ এলপিজি-এলএনজি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই জ্বালানি সরবরাহ নিয়ে চাপের মধ্যে ছিল বাংলাদেশ। তবে যুদ্ধবিরতি ঘোষণার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরাতে কাজ করছে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এলএনজি ও এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী ১৫ এপ্রিলের মধ্যে অন্তত পাঁচটি জ্বালানিবাহী জাহাজ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

বিস্তারিত...

দেশে ফিরেছেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (১০ এপ্রিল) তিনি দেশে ফিরেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিস্তারিত...

একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল

ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে দেশব্যাপী সমন্বিত অভিযানে নেমেছে র‍্যাব। একদিনেই ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মজুত জব্দ ও লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে মোট এক লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুত শনাক্তের পর জব্দ করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে মোট তিন লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪