গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন।
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ সংশ্লিষ্টদের পাঁচটি বেনিফিশিয়াল ওনার্স অ্যাকাউন্ট বা বিও হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৫ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের পাঁচ দিনব্যাপী অভিযানের শেষ দিনে মতিঝিল এলাকায় দেখা গেল ভিন্ন চিত্র। অভিযান শুরুর আগেই ফুটপাত ফাঁকা করে রাখেন ব্যবসায়ীরা, তবে অভিযান শেষ হলেই ফের বসার প্রস্তুতিতে ছিলেন অনেকে।
পহেলা বৈশাখে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগ-এ একটি রিট দায়ের করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনস্বার্থে এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। রিটে সংস্কৃতি, ধর্ম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক,
জুলাই অভ্যুত্থান চলাকালে কারফিউ জারি করে গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-এর বিরুদ্ধে আজ চতুর্থ দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান (২২), তাঁর মা হাফসা আখতার (৪২) এবং ভাই স্বাধীন মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনার আকপাড়া থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইট তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় আরও ২ জনকে উদ্ধার করা হয়েছে।
১৮ বছর ধরে কারাগারে থাকা বাদল ফরাজীর মুক্তির দাবিতে এক মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করবেন ‘বাদলের কারাবাস’ গ্রন্থের লেখক রাহিতুল ইসলাম।
তেলের কৃত্রিম সংকট ও কালোবাজারি ঠেকাতে প্রয়োজনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এক শ্রেণির মানুষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তেল বোতলে ভরে, ড্রামে ভরে রেখে আবার তেল নিতে আসছে। আমরা এতদিন সফট (নমনীয়) লাইনে ছিলাম।
ঢাকার কেরানীগঞ্জে যে কারখানায় আজ শনিবার আগুন লেগে পাঁচজন পুড়ে মারা গেছে, সেখানে আরও দুবার আগুন লেগেছিল। সবশেষ প্রায় দুবছর আগে আগুন লাগে। প্রশাসন কারখানাটি বন্ধও করে দেয়। পরে আবারও কোন উপায়ে এটি চালু করা হয়েছে তা কেউ বলতে পারছেন না। শনিবার আগুন লাগার পর থেকে কারখানাটির মালিকও পালিয়ে গেছেন।
ঢাকার কেরানীগঞ্জের একটি অবৈধ গ্যাস লাইটার কারখানায় আগুনের ঘটনায় উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এর আগে চারজনের মরদেহ উদ্ধারের তথ্য জানায় ফায়ার সার্ভিস।
দেশে হাম-রুবেলা আক্রান্তদের মধ্যে প্রায় ৮২ শতাংশই ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশু বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ পরিস্থিতি মোকাবিলায় রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে একদল ট্রান্সজেন্ডারের হামলায় ‘সকালের সময়’ পত্রিকার সাংবাদিক বোরহান উদ্দিন ইয়াসিন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার একটি বাসায় সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মা। শুক্রবার (৩ এপ্রিল) এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম নার্গিস বেগম (৩৭) আর তার সন্তানের নাম মাহিম (৫)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ জানান, প্রাথমিকভা
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের নামে স্থগিত রাখার ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এসব অধ্যাদেশ অবিলম্বে হুবহু বিল আকারে সংসদে উত্থাপনের দাবি জানিয়েছে।