| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বনানীতে ‘আমাকে বাঁচান’ চিরকুটে উত্তেজনা, গৃহকর্মী উদ্ধার

রাজধানীর বনানীতে ‘আমাকে বাঁচান’ লেখা একটি চিরকুটকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে গিয়ে এক গৃহকর্মীকে উদ্ধার এবং বাসার মালিককে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

মোহাম্মদপুরে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করেছে র‍্যাব। এ সময় মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

ভিক্ষাবৃত্তির জন্য অঙ্গহানি: ৩ জনের আমৃত্যু, ২ জনের ১০ বছর কারাদণ্ড

১৬ বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় সাত বছরের এক শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি করানোর ঘটনায় হওয়া মামলায় তিন আসামিকে আমৃত্যু এবং দুইজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিস্তারিত...

মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশে কঠোর হচ্ছে সরকার

পহেলা বৈশাখ উপলক্ষে দেশের তিন পার্বত্য জেলায় আয়োজিত অনুষ্ঠানে যাতে মায়ানমারসহ বিদেশী নাগরিকরা প্রবেশ করতে না পারে সে বিষয়ে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একসঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আয়োজিত সব অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে সরকার।

বিস্তারিত...

আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনাল দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া এক আসামিকে খালাস দেওয়ার পাশাপাশি অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

নিউজিল্যান্ড সিরিজ ঘিরে নিরাপত্তা প্রস্তুতি সভা ডিএমপির

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এই সফরকে কেন্দ্র করে আসন্ন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিস্তারিত...

হোয়াটসঅ্যাপে বিনিয়োগ ফাঁদ: ৮৬ লাখ টাকা আত্মসাৎ

হোয়াটসঅ্যাপে ভুয়া বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রায় ৮৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তাররা হলেন, মো. মাসুম রানা (৩৮) ও মো. শামীম আক্তার (৩৬)। তাদের বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর এলাকায়।

বিস্তারিত...

বিএনপি-জামায়াত প্রার্থীর ভোটগ্রহণ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শেরপুর-৩ আসন

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত হওয়া সংসদ নির্বাচনে ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ভোটগ্রহণ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে

বিস্তারিত...

অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে

বিস্তারিত...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হট্টগোল, আসামিদের ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সাজাপ্রাপ্ত আসামিরা রায়ের প্রতিবাদ জানিয়ে হট্টগোল করেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন।

বিস্তারিত...

আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামির ফাঁসি, তিনজনের যাবজ্জীবন

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।

বিস্তারিত...

আবু সাঈদ হত্যা মামলার রায় পড়া শুরু

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু করেছেন ট্রাইব্যুনাল। রায়ের কার্যক্রম সরাসরি দেখানো হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে।

বিস্তারিত...

আবু সাঈদ হত্যার রায় আজ : ৬ আসামি ট্রাইবুনালে

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ। এরইমধ্যে গ্রেপ্তার ছয় আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিন এ মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

বিস্তারিত...

আলোচিত আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৫ মার্চ এ রায়ের দিন ধার্য করেন।

বিস্তারিত...

ঢামেকে জরুরি বিভাগ চালু, ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সেবা চালুর ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসরা। বুধবার (৮ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে ইন্টার্ন চিকিৎসক দীপ্ত নুর কল্লোল এ ঘোষণা দেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪