| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

‘গিটার শেখানোর নামে বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক করে’

ইডেন কলেজের ছাত্রী জান্নাতুল তাজরিয়া অরাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত বুধবার (১ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের পর এই নির্দেশ দেন।

বিস্তারিত...

বেইলি রোড ট্র্যাজেডি: ২২ জনকে আসামি করে সিআইডির অভিযোগপত্র

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় সেই ভবনের বিভিন্ন রেস্টুরেন্টের মালিকসহ ২২ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিস্তারিত...

সুব্রত বাইনের মেয়ে জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তার

যুবদল নেতা আরিফ হত্যা মামলায় গ্রেপ্তারের পর এবার জুলাই আন্দোলনকেন্দ্রিক একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে।

বিস্তারিত...

হাদি হত্যার তিন আসামি ফের ১৪ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাতি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, তার সহযোগী আলমগীর হোসেন এবং অভিযুক্তদের দেশ ছেড়ে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাকে ফের ১৪ দিনের জেল রিমান্ডের নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) ১৪ দিনের রিমান্ড শেষে তাদের কলকাতার বিধাননগর মহকুমা আদালতে তাদের ভার্চুয়ালি হা

বিস্তারিত...

হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিয়েছে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা।বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন দাখিল করা হয়।

বিস্তারিত...

সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করলেন শাহিন

সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।

বিস্তারিত...

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দেশের স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি জানিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে বলা হয়েছে, হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল খোলা চলবে না। পাশাপাশি, সম্প্রতি হামের কারণে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশও চাওয়া হয়েছে।

বিস্তারিত...

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে চিঠি আদালত অবমাননাকর : চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো চিঠি আদালত অবমাননাকর বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আইনজীবী মো. আমিনুল ইসলাম।

বিস্তারিত...

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, দেশে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ২৩,৮৬৫টি মামলা ইতিমধ্যেই প্রত্যাহার করা হয়েছে। বাকি মামলাগুলো যাচাই-বাছাই শেষে ধাপে ধাপে প্রত্যাহারের প্রক্রিয়া চালানো হচ্ছে।

বিস্তারিত...

শিশুদের হামের টিকার ব্যবস্থা করতে লিগ্যাল নোটিশ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের শিশুদের হামের টিকার ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ নোটিশটি পাঠান

বিস্তারিত...

১২৫ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ একশ পঁচিশ বারের মতো পেছাল। আগামী ৭ মে প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন।

বিস্তারিত...

মার্চে নির্যাতনের শিকার ১৯০ নারী ও কন্যাশিশু

দেশে চলতি বছরের মার্চ মাসে মোট ১৯০ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫৭ জন, হত্যার শিকার ৪৭ জন ও রহস্যজনক মৃত্যু হয়েছে ১৭ জনের। মঙ্গলবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত

বিস্তারিত...

শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

রাজধানীর শ্যামপুরে আরএসএম স্টিল মিলে বয়লার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল দশটার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন- হীরা (৩৫), মানিক (৪৫), রাজিব আলী (২৯), আরশাদ (৪৫)

বিস্তারিত...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিসি ক্যামেরার ফুটেজ গায়েব

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ের একদিনের সিসি ক্যামেরার ফুটেজ রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে। বিষয়টি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি-কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, জানিয়েছেন ট্রাইব্যুনালের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা।

বিস্তারিত...

সংবিধান সংশোধন কমিটিতে কারা থাকবেন ইঙ্গিত দিলেন চিফ হুইপ

সরকার সংবিধান সংশোধনের বিষয়ে আন্তরিক, এবং শিগগিরই এ কাজের জন্য একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪