রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) শাহ আলী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এজন্য পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। এরই অংশ হিসেবে পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা কামনা করা হয়েছে।
গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক-সহ দুই আসামিকে আদালতে হাজির করতে আগামী ৮ এপ্রিলের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
সড়ক দুর্ঘটনা ও ফেরি পারাপারে ঝুঁকি কমাতে কঠোর নির্দেশনা দিয়েছেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (২৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত
অতিরিক্ত সচিব মো. আকনুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগ (এপিডি)-এর দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা চার্জ গ্রাহকদের থেকে আর আদায় হবে না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল
অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ব্যক্তিগতভাবে রাজনৈতিক আদর্শ ধারণ করলেও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তিনি দলমতের ঊর্ধ্বে থাকবেন। রবিবার (২৯ মার্চ) দুপুরে নিজের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
রাজধানীর মগবাজারে নবীন ফ্যাশনের পাঞ্জাবি দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম
সরকার ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। সংশ্লিষ্ট প্রজ্ঞাপন রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কলেজ শিক্ষার্থী সাদমান সাইফ রাইভি হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন— আরমান হক বিপু ওরফে যুব (২১), মো. ইসমাঈল হোসেন ফাহিম ওরফে শাফিন (২১), কামরুল ইসলাম রানা (৩০) এবং আলী হোসেন (৫০)।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন সহপাঠীরা। ঘটনার প্রতিবাদে ‘ঠিকানা পরিবহন’-এর ছয়টি বাস আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা। শনিবার (২৮ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।
দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ‘স্বপ্ন’ এর গ্রাহক ডেটাবেজ হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হ্যাকাররা প্রতিষ্ঠানটির কাছে ১৫ লাখ মার্কিন ডলার (প্রায় ১৮ কোটি টাকা) দাবি করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে সাউন্ড সিস্টেমে বিভ্রাটের ঘটনা নিয়ে সংসদে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।