সাভারের আশুলিয়া এলাকায় জুলাই ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড, দুইজনকে সাত বছর করে কারাদণ্ড এবং একজনকে ক্ষমা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পুড়িয়ে দেওয়াসহ সাতজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর
জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
২০২৪ সালে ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের পর সারাদেশে নানামুখী উদ্যোগ, সংস্কার ও পরিবর্তন আসার পরও সহিংসতার দিক বিবেচনায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখযোগ্যভাবে দৃশ্যমান হয়েছে। বিশেষ করে রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতা, মব সহিংসতা ও গণপিটুনি, সাংবাদিক নির্যাতন, সীমান্তে হত্যা ও নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে দায়িত্ব পালনের জন্য এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
ঢাকা-১৭ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এসএম খালেকুজ্জামান সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার ও গালিগালাজ করার অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটারদের জন্য এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। আটক ব্যক্তি হলেন বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরোয়ার আলম। ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামের পূর্ব পাশের একটি সরকারি কোয়ার্টার থেকে ছরোয়ার আলমকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় তার ব্যবহৃত একটি মুঠোফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে, যেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে রাজধানীর রাজারবাগ এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামের পূর্ব পাশে একটি সরকারি কোয়ার্টারে এ অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধরতেই এ অভিযান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের ব্যাপারে সংশ্লিষ্ট সব সংস্থাই প্রস্তুত বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা সক্ষম।
রাজধানীর পশ্চিম তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় রহিম ওরফে শুটার রহিমকে পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩৩ ফেব্রুয়ারি) তাকে আদালতে উঠিয়ে সাতদিনের রিমান্ড আবেদন করলে পাচঁদিনের রিমান্ড মঞ্চুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টাকালে দায়িত্বরত নিরাপত্তা সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী স ম খালিদুজ্জামানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।
রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে
বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত সমাধানের নামে গঠিত সরকারি কমিটির একটি প্রস্তাবের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং আশপাশের সড়কগুলোতে যান চলাচল কার্যত বন্ধ হয়ে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সংস্থাটির নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে শিগগিরই নতুন নামে বাহিনীটির কার্যক্রম শুরু হবে।