| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের নামে মামলা

পরস্পর যোগসাজশে ৯০৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও ন্যাশনাল ব্যাংকের সাবেক পর্যবেক্ষক কবির আহাম্মদসহ ২৬ জনের নামে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৪ জানুয়ারি) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিস্তারিত...

শুটার ফয়সাল-আলমগীরকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা করবে র‍্যাব

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে গ্রেপ্তার না করা পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান। রোববার (৪ জানুয়ারি) রাজধানীর কা

বিস্তারিত...

তারেক রহমানের বাসার সামনে এলিট ফোর্সের সদস্যসহ দুইজন আটক

রবিবার (৪ জানুয়ারি) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান বাসভবনের সামনের এলাকা থেকে একজন এলিট ফোর্স (র‍্যাব) সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে একজন এলিট ফোর্সের সদস্য, যিনি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন এবং বাসভবনের আশপাশে ছবি তুলছিলেন। এ ঘটনায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিস্তারিত...

বিচার বিভাগ থেকে দুর্নীতি নির্মূলের আহ্বান জানালেন অ‍্যাটর্নি জেনারেল

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সংবর্ধনা অনুষ্ঠানে আহ্বান জানান, শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সব স্তর থেকে

বিস্তারিত...

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঘোষণা করেছে, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও তার আশপাশের এলাকা এবং সচিবালয় ও সংলগ্ন এলাকাতে আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে।

বিস্তারিত...

হাতিরপুল, ফার্মগেট, সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ, তীব্র যানজট

রাজধানীর হাতিরপুল, ফার্মগেট এবং কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে মুঠোফোন ব্যবসায়ীদের অবরোধ ও অবস্থান কর্মসূচির কারণে ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সোমবার (

বিস্তারিত...

কাওরানবাজারে মোবাইল ব্যবসায়ী-পুলিশ সংঘর্ষ, ধাওয়া–পাল্টা ধাওয়া

রাজধানীর কাওরানবাজারে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে রবিবার (৪ জানুয়ারি) দুপুরে ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করলে এ সংঘর্ষের পরিস্থিতি

বিস্তারিত...

জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিন পেয়েছেন। রবিবার সকালে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

বিস্তারিত...

হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের ভিডিওবার্তার পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বিস্তারিত...

মোহাম্মদপুরে কিশোর গ্যাং দমনে সেনা অভিযান, গ্রেপ্তার ৭

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি ধারালো অস্ত্র (সামুরাই) উদ্ধার করা হয়।

বিস্তারিত...

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, গ্রেপ্তার ৫১০ উদ্ধার ৬ আগ্নেয়াস্ত্র

অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৫১০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

রাজধানীতে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণখান এলাকায় একটি বাসা থেকে এক নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে, ওই নারী সদস্য আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। ‎‎শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ‎‎নিহত পুলিশ সদস্য হলেন- নায়েক রাজিয়া সুলতানা (২৮)। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের

বিস্তারিত...

উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শেখ মনিরুল ইসলাম (৬২),

বিস্তারিত...

বাণিজ্যিক আদালত গঠন, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি

দেশে বাণিজ্য-সংক্রান্ত বিরোধ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তি করার জন্য প্রথম বিশেষায়িত বাণিজ্যিক আদালত গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) আইন মন্ত্রণালয় থেকে

বিস্তারিত...

বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী গ্রামে এক বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ জানুয়ারি) গত রাত আনুমানিক ৩টার দিকে একদল দুর্বৃত্ত ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইবাদত মোল্লার বাড়িতে এ হামলা চালায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪