রাজধানীর কাওরানবাজার এলাকার তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় সরাসরি গুলি চালানো প্রধান আসামিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
রাজধানীর পল্লবী থানা এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে মিরপুরের কুখ্যাত ‘মাদক সম্রাজ্ঞী’ শাহজাদী বেগমসহ (৪০) চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনা ও নির্দেশে ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী বাপ্পি গা ঢাকা দিয়ে আছেন কলকাতায়। যদিও হাদি হত্যার সঙ্গে যুক্ত অন্যান্য আসামিরা ভারতে অবস্থান করছে এমন কোনো তথ্য ভারতীয় পক্ষ স্বীকার করেনি।
স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজধানীর উত্তরাে মশাল মিছিল করেছে আজাদী মঞ্চ।
টাঙ্গাইলের রসুলপুরে বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে ১০–২১ জানুয়ারি পর্যন্ত অকেজো বিস্ফোরক দ্রব্য ধ্বংস করা হবে।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও তানভীর মুহাম্মদ ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেছেন, ত্বকী হত্যার আর দুই মাস পর ১৩ বছর পূর্ণ হবে, অথচ শততম ধার্য তারিখেও মামলার চার্জশিট দিতে পারেনি রাষ্ট্র। এটি বিচারহীনতার নগ্ন উদাহরণ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যার
রাজধানী ঢাকার উত্তরা ও নিকুঞ্জ এলাকায় চীনা নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর তেজগাঁওয়ের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউস্থ স্টার কাবাবের পাশে গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বির। হত্যার ঘটনায় তার পরিবার তেজগাঁও থানায় মামলা দায়ের করেছে। মামলায় অজ্ঞাতপরিচয় ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
বয়স ‘চুরি’ ও ভুয়া সনদে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মহাব্যবস্থাপক (অর্থ) মোরশেদ হোসাইন আজাদ সম্পর্কিত রিটের শুনানি শেষে হাইকোর্ট তাকে নিয়ে তদন্ত প্রতিবেদন ১৪ জানুয়ারি দাখিলের নির্দেশ দিয়েছেন।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আনোয়ার হোসেন নামে আরেকজন। বুধবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম বলেন, “স্টার কাবাবের পাশের গলিতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ভোটের আগে ও পরে মিলিয়ে সাত দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট উপলক্ষে ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (৭ জানুয়ারি) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।পরিপত্রে বলা হয়েছে, ভোটের চার দিন আগে, ভোটের দিন এবং ভোটের পর দুই দিন এই মোট সাত দিন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বুধবার (৭ জানুয়ারি) বদলি করা হয়েছে। বদলির এ আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা হয়েছে।
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গ্রাহকের টাকা আত্মসাৎ ও চেক জালিয়াতির মামলায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল (সিইও) মোহাম্মদ রাসেলকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের নামে বিভিন্ন ব্যাংকের ৫৩টি হিসাবে থাকা ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা অবরুদ্ধ করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
কর্তন নিষিদ্ধ তালিকাভুক্ত বা বন অধিদপ্তরের বিপদাপন্ন ঘোষিত কোনো গাছ কাটলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা গুনতে হবে। পাশাপাশি আদালত ক্ষতিপূরণমূলক বনায়নের নির্দেশও দিতে পারবেন। এমন বিধান রেখে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (৭ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।