| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দুদকের দুর্নীতি মামলায় গ্রেপ্তার জিয়াউল আহসান

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বিস্তারিত...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

রাজধানীর রূপনগর এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৭ জানুয়ারি) রূপনগর থানা-পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

মানবতাবিরোধী মামলায় জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি রোববার

মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আগামী রোববার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

পল্লবীতে বিদেশি অস্ত্র ও মাদকসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ চারজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। অভিযানকালে উদ্ধার করা অস্ত্র এবং মাদক চক্রটি এলাকার ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিতে ব্যবহার করত।

বিস্তারিত...

কারাগারে অসুস্থ সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢামেকে ভর্তি

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা কর্তৃপক্ষের নির্দেশনায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে জরুরি বিভাগের মাধ্যমে হাসপাতালে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসার পর সার্জারি বিভাগের ওয়ার্ডে ভর্তি করা হয়।

বিস্তারিত...

দুই দিনে নির্বাচন কমিশনে ১৬৪টি আপিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিলের সংখ্যা ক্রমেই বাড়ছে।

বিস্তারিত...

নিউইয়র্ক থেকে ঢাকায় এসে শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর কলাবাগান ফ্রি স্কুল স্ট্রিট রোডে একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে নাদের নেহাল রনক (৩২) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বিস্তারিত...

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সেনাসদরে সেনাপ্রধান ওয়াকার উজ জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বিস্তারিত...

কেন হাদিকে টার্গেট, জানাল পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে কেন হত্যার জন্য টার্গেট করা হয় জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংস্থাটির দাবি, ওসমান বিন হাদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নির্দেশে তাঁকে গুলি করে হত্যা করা হয়।

বিস্তারিত...

হাদি হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পী?

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি রাজনৈতিক প্রতিহিংসার কারণে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ হত্যার নির্দেশদাতা হিসেবে পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নাম উল্লেখ করেছে পুলিশের এ গোয়েন্দা শাখা। মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রো

বিস্তারিত...

ফয়সাল দুবাই নয়, ভারতেই আছে: ডিবিপ্রধান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের ভিডিওবার্তা ও সর্বশেষ অবস্থানের প্রশ্নে ঢাকা মহানগর গোয়েন্দা(ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ফয়সালের ভিডিওর ফরেনসিক করা হয়েছে। ভিডিওটি

বিস্তারিত...

সাবেক কাউন্সিলর বাপ্পির নির্দেশে ওসমান হাদিকে হত্যা করা হয়: ডিবি

রাজধানীর পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা(ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

বিস্তারিত...

ওসমান হাদি হত্যায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

‘ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। এতে সন্দেহভাজন শুটার পলাতক ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের নাম রয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেওয়া হয়েছে।

বিস্তারিত...

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তিতে অধ্যাদেশ আনছে সরকার

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-শ্রমিক-জনতার আইনি সুরক্ষা নিশ্চিত করতে নীতিগতভাবে বড় সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গণঅভ্যুত্থানের সময় সংঘটিত কর্মকাণ্ডের জন্য ‘জুলাইযোদ্ধা’দের দায়মুক্তি দিতে নতুন একটি অধ্যাদেশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সভা থেকে আইন মন্ত্রণালয়কে দ্রুত অধ্যাদেশের খসড়া

বিস্তারিত...

ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক ১৩ জন সচিবসহ মোট ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। তদন্তের স্বার্থে এই আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪