| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ওসমান হাদি হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যে হতে পারে: ডিবি প্রধান

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যে হতে পারে।

বিস্তারিত...

হাদির হত্যাকারী ফয়সালের অবস্থান অজানা: অতিরিক্ত আইজিপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সালের সুনির্দিষ্ট অবস্থান এখনও জানা যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার তিনি বলেন, গোয়েন্দা সংস্থা বিষয়টি অনুসন্ধান করছে, কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা প্রমাণিত হয়নি। রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম জানান, ফয়সালের শেষ অবস্থান

বিস্তারিত...

বিএনপির সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ারকে (৬৫) রবিবার (২১ ডিসেম্বর) কারাগারে পাঠিয়েছেন আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতের বিচারক মো. সিফাত উল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিস্তারিত...

জামায়াতের মামলায় বিএনপির আহ্বায়কসহ ২৬ নেতার জামিন

ভোলায় বিজয় দিবসে সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামীর দায়ের করা মামলায় জেলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট সংগীতশিল্পী আসিফ আলতাফ, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিনসহ ২৬ নেতাকর্মী রোববার (২১ ডিসেম্বর) জামিন পেয়েছেন।

বিস্তারিত...

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয় আবারও রিমান্ডে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামিকে সীমান্ত পার হতে সহায়তাকারী দুই ব্যক্তিকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ রবিবার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ প্রদান করেন।

বিস্তারিত...

শাহজালালে লাগেজ কাটা বন্ধে বডি ওর্ন ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন

যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সব আন্তর্জাতিক এয়ারলাইন্সের যাত্রীসেবা ও লাগেজ হ্যান্ডলিংয়ে স্বচ্ছতা

বিস্তারিত...

হাতিরঝিলে ভাই–বোনের মৃত্যু, পুলিশের ধারণা খাবারের বিষক্রিয়া

রাজধানীর হাতিরঝিল এলাকায় দুই ভাই–বোনের মৃত্যুর ঘটনায় পুলিশের প্রাথমিক ধারণা, খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। একই ঘটনায় শিশুদের বাবা–মাও অসুস্থ হলেও প্রাথমিক চিকিৎসায় তারা সুস্থ হয়েছেন।

বিস্তারিত...

শেখ হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেঘনা–গোমতী সেতুর টোল আদায়ে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বিস্তারিত...

প্রথম আলো–ডেইলি স্টারে আগুন দেওয়া কিছু ব্যক্তি শনাক্ত: ধর্ম উপদেষ্টা

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের ছবি ও পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। রোববার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেওয়ার ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিস্তারিত...

হান্নান মাসউদকে হত্যার হুমকিদাতা আটক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের দলীয় প্রার্থী আবদুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর নাম ইশরাত রায়হান ওরফে অমি। গতকাল শনিবার রাতে হাতিয়ার নন্দ রোড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

বিস্তারিত...

১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন নির্ধারণ রয়েছে আজ।

বিস্তারিত...

ছায়ানটে হামলার ঘটনায় সাড়ে ৩০০ জনকে আসামি করে মামলা

ছায়ানটে হামলার ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩০০ সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, অগ্নিসংযোগ লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, ধানমন্ডি থানায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ২০ ডিসেম্বর রাতে একটি মামলা দায়ের হয়। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ।

বিস্তারিত...

টিএফআই গুম-কেস: আজ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ রোববার (২১ ডিসেম্বর) দেওয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এ আদেশ দেবেন।

বিস্তারিত...

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: এক সপ্তাহে গ্রেফতার প্রায় ৬ হাজার

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ নামে যৌথবাহিনীর বিশেষ অভিযানে গত সাত দিনে সারাদেশে ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

আতঙ্কে গণমাধ্যম ও সংস্কৃতিকর্মীরা

দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ও উদীচীর কার্যালয়ে ধারাবাহিক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর আতঙ্কে রয়েছে গণমাধ্যম ও সংস্কৃতিকর্মীরা। ঘটনার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় এবং ধানমন্ডিতে ছায়ানট ভবনে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন শুক্রবার সন্ধ্যায় উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪