ওসমান হাদির কবর দেখতে ও জিয়ারত করতে এখনো ভিড় করছেন সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সংলগ্ন প্রবেশপথে সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেউ বাইরে দাঁড়িয়ে দেখছেন, আবার কেউ কবর দেখার জন্য অপেক্ষা করছেন। আবার কেউ কেউ মোবাইলে ছবি তুলছেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিমের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু ও বান্ধবী মারিয়া আক্তার লিমাকে দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদা
মাগুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মো. মাহবুবুল আলম গৌরা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার মালিকানাধীন বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে শহরের জেলা জজ আদালতের সামনে অবস্থিত ‘জোহা ভবনে’ এ ঘটনা ঘটেছে।
রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার ও ৭৩ রাউন্ড তাজা গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে মিরপুর-১১ এর ব্লক-সি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। শনিবার পল্লবী থানা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীরা
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। ঘটনার প্রতিবাদে শনিবার (২০ ডিসেম্বর)
সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সংবলিত যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট সরাসরি রিপোর্ট করার আহ্বান জানিয়েছে সরকার। এ ধরনের পোস্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জাতীয়
সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে মেটা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত থেকে তার ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ আর দেখা যাচ্ছে না।
শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রাজধানীর তোপখানায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৭টা ৪২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছায়ানটের সামনে গানে গানে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংস্কৃতিক কর্মীরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় ধানমন্ডির শংকরে ছায়ানটের সামনে গান গেয়ে প্ল্যাকার্ড নিয়ে তারা প্রতিবাদ জানান। ওসমান হাদির খুনিদের বিচার চাই, পত্রিকা-বিদ্যালয়ে আগু
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনার পর থেকে রাজধানীজুড়ে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে রয়েছে নগরবাসী। এ অবস্থায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর সড়কে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃ
দেশে পৌঁছানোর পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি (শুক্রবার) সন্ধ্যা ৬টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি খুনের প্রতিবাদ ও ন্যায্য বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ব্যাপক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নাশকতার মামলায় নওগাঁর পোরশা উপজেলার মশিদপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড সদস্য সাইফুল ইসলামকে (৪২) পুলিশ গ্রেপ্তার করেছে।