| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রশ্নোত্তর পর্বে বক্তব্য, জামায়াত আমিরকে থামালেন স্পিকার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ০৯:০৪:০৪:পূর্বাহ্ন  |  ১১৫৭১৯২ বার পঠিত
প্রশ্নোত্তর পর্বে বক্তব্য, জামায়াত আমিরকে থামালেন স্পিকার
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নির্ধারিত সুযোগের বাইরে বক্তব্য দিতে গেলে জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনায় এ ঘটনা ঘটে।

সংসদের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন উত্থাপনের জন্য জামালপুর–২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে সুযোগ দেওয়া হয়। এ সময় দাঁড়িয়ে বক্তব্য দিতে শুরু করেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সংসদের প্রথম দিনের আলোচনায় বিশেষ প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংসদ গঠিত হয়েছে বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই সংসদের কাছে জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ পর্যন্ত বক্তব্য দেওয়ার পরই তাকে থামিয়ে দেন স্পিকার। এ সময় স্পিকার বলেন, প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪