| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রায়পুরায় পুলিশের সক্ষমতা বাড়াতে দুটি ভ্যান হস্তান্তর

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। জনগণের জানমাল রক্ষায় পুলিশকে আরও সক্রিয় ও দ্রুতগতিতে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে কাপাসিয়ায় মোড়ে মোড়ে সাধারণ মানুষের ঢল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর কাপাসিয়া উপজেলার উপর দিয়ে কিশোরগঞ্জ সফরে যাওয়াকে কেন্দ্র করে গাজীপুরের কাপাসিয়ায় সাধারণ মানুষের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস এবং প্রধানমন্ত্রীকে একনজর দেখতে রাজেন্দ্রপুর-কাপাসিয়া-টোক আঞ্চলিক সড়কের মোড়ে মোড়ে প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নেমেছিল।

বিস্তারিত...

কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বিস্তারিত...

বোয়ালমারীতে ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ পরিদর্শনে খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ। সনাতন ধর্মাবলম্বীদের এ ধর্মীয় আয়োজন পরিদর্শন করে ভক্ত ও আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আলহাজ খন্দকার নাসিরুল ইসলাম।

বিস্তারিত...

১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের আদর্শিক নেতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নারায়ণগঞ্জে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিস্তারিত...

কালিহাতীতে মোবাইল কোর্টে ৪ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ও গোহালিয়াবাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধন-২০২৩) অনুযায়ী তিনটি পৃথক মামলায় মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিস্তারিত...

জাজিরার জয়নগরে মানুষের কল্যাণে কাজ করে চলছেন ইলিয়াস খান: অপপ্রচারে ব্যস্ত একটি মহল

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নে মানুষের পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী ইলিয়াস খান (৪০)। তিনি মরহুম চান্দু খানের ছেলে এবং ঐতিহ্যবাহী খান পরিবারের সন্তান। স্থানীয়ভাবে অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি ব্যাপক পরিচিতি পেয়েছেন বলে দাবি করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা।

বিস্তারিত...

ভাঙ্গা ভূমি অফিস সাড়ে ৩ কোটি টাকার রাজস্ব আদায়ে রেকর্ড

সরকারি সেবা প্রদানের মধ্যে দিয়ে উল্লেখ যোগ্য রাজস্ব আদায়ে অভূত সাফল্য অর্জন করেছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা ও পৌর ভূমি অফিস। ২০২৫ অর্থ বছর ও চলতি অর্থ বছরের বিভিন্ন খাত থেকে ভূমি অফিস মোট ৩ কোটি ৩৮ লাখ ৫ হাজার ৫৯৩ টাকা রাজস্ব আদায় করেছেন ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম। রাজস্ব আদায়ের বরপুত্র হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও ভূমি অফিসের কর্মচারীরা ভূয়সী প্রশংসার জোয়ারে তারা ভাসছেন।

বিস্তারিত...

৬২ ঘণ্টা ধরে গ্যাস নেই শেরপুরে, দুর্ভোগে ৪ হাজার পরিবার

শেরপুরে টানা প্রায় ৬২ ঘণ্টা ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। গত বুধবার (১২ আগস্ট) রাত ১০টা থেকে গ্যাস না থাকায় একদিকে যেমন বাসাবাড়িতে রান্নাবান্না ব্যাহত হচ্ছে, অন্যদিকে গ্যাসচালিত যানবাহন চলাচলও প্রায় বন্ধ হয়ে গেছে। বিকল্প জ্বালানি সংগ্রহ, বাইরে থেকে খাবার কেনা এবং বাড়তি পরিবহন ব্যয়ের কারণে সাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে।

বিস্তারিত...

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত...

কওমি শিক্ষার্থীরা সাধারণভাবে অপরাধমুক্ত: সিরাজুল মামুন

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেছেন, মাদক, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে সেক্যুলার শিক্ষায় শিক্ষিতদের একটি অংশ জড়িত থাকলেও সাধারণভাবে কওমি শিক্ষার্থীদের এসব অপরাধে সম্পৃক্ততা দেখা যায় না।

বিস্তারিত...

বিমান মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে বিশাল সিন্ডিকেট: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, তাঁর মন্ত্রণালয় অত্যন্ত কঠিন ও জটিল। মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে সিন্ডিকেট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এসব সমস্যা দূর করার চেষ্টা করছেন তিনি।

বিস্তারিত...

বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

নরসিংদী জেলার বেলাবো উপজেলা নারায়ণপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উৎসবপ্রিয় মানুষের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মেলা পরিচালনা কমিটির আয়োজনে মাসব্যাপী এই মেলার যাত্রা শুরু হলো।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪