| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্রস্তুত শোলাকিয়া, ঈদের জামাত কখন?

১৯৯তম ঈদুল ফিতরের জামাতকে সামনে রেখে দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ সম্পূর্ণ প্রস্তুত। আগত মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবারও থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন থাকবে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য।

বিস্তারিত...

স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব কাপাসিয়ার ইফতার ও দোয়া মাহফিল

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব কাপাসিয়ার’ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংগঠনের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিস্তারিত...

ঈদযাত্রায় গাজীপুরে ২০ কিলোমিটার যানজট

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখী মানুষ। এর মধ্যে আবার বৃষ্টি-দুই ভোগান্তির মধ্যে যাত্রীরা একেবারে নাজেহাল। বুধবার (১৮ মার্চ) বিকেল থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় চন্দ্রা-নবীনগর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের তীব্রতা বাড়তে থাকে।

বিস্তারিত...

তারেক রহমানের নির্দেশে বগুড়ায় প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান

বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়কারী কালাম আজাদ এ সহায়তা প্রদান করেন।

বিস্তারিত...

কালিহাতীতে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উদ্যোগে ইফতার মাহফিল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লাবনী সিদ্দিকী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার সর্বস্তরের সম্মানিত জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করে আগামী দিনে সকলের সমর্থন প্রত্যাশা করেন।

বিস্তারিত...

সরকার দরিদ্র জনগোষ্ঠীর পাশে রয়েছে: খায়রুল কবির খোকন

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার সবসময় দরিদ্র জনগোষ্ঠীর পাশে রয়েছে। সরকার থেকে উপকারভোগীদের জন্য যেসব বরাদ্দ আসবে তা যথাযথ নিয়মে, সুষম বণ্টন করা হবে, এখানে কোনরকম অনিয়ম বরদাস্ত করা হবে না।

বিস্তারিত...

কালুখালীতে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

রাজবাড়ীর কালুখালীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ মোট ছয়জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

ফরিদপুর সদর উপজেলার চন্ডীপুর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হ‌য়ে মো. ইউসুফ আলী শেখ (৪৫) নামে এক তরমুজ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে ফরিদপুর-ঢাকা-মাগুরা মহাসড়কের শিবরামপুরের চন্ডীপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

ঈদের আগে স্বস্তির পারাপার পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুট

ঈদের আর মাত্র দুই দিন বাকি। এর মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত নৌরুট পাটুরিয়া–দৌলতদিয়ায়। যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও আগাম প্রস্তুতির কারণে এবার তুলনামূলক স্বস্তিতে পারাপার করছেন মানুষ।

বিস্তারিত...

সান্তাহারে নীলসাগর ট্রেনের ৯ বগি লাইনচ্যুত

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিস্তারিত...

বকেয়া বেতন-বোনাসের দাবিতে সাভারে সড়ক অবরোধ, তীব্র যানজট

বকেয়া বেতন ও উৎসব বোনাস পরিশোধের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের শ্রমিকরা। এতে রাতের ব্যস্ত সময়ে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় কয়েক শতাধিক শ্রমিক সড়কে অবস্থান নেন। তাদের অভিযোগ, নির্ধারিত সময় পার হলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বেতন ও বোনাস পরিশোধ করেনি।

বিস্তারিত...

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, সিবিআইইউ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট শেয়ার করার অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (সিবিআইইউ) এক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা মুহাম্মদ ইউনুস বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

ঘোরশ্বাব জলমহালে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও নামা বাজার এলাকার ঘোরশ্বাব জলমহাল থেকে নিখোঁজ হওয়া মাদব চন্দ্র বর্মন (৩০) নামের এক যুবকের মরদেহ প্রায় ১৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। জানা যায়, সেলুনের কাজে ব্যবহারের জন্য পানি সংগ্রহ করতে গিয়ে ওই জলমহালে নামেন মাদব। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। খবর পেয়ে সকাল থেকে স্থানীয় জেলেরা নৌকা ও জাল নিয়ে উদ্ধার তৎপরতা চালালেও তার কোনো সন্ধান মেলেনি।

বিস্তারিত...

মধ্যপ্রাচ্য প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি বলেছেন, মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে।

বিস্তারিত...

কালিহাতীতে সবুজায়ণ সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল

টাঙ্গাইলের কালিহাতীতে সামাজিক ও পরিবেশ সচেতন সংগঠন সবুজায়ণ সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪