| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উলটে গেলে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

ঝিনাইদহে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঝিনাইদহ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তরিকুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিস্তারিত...

বেলাবোতে আলোচিত আজিমুল কাদের ভূঁইয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বেলাবো উপজেলার বীরবাঘবের গ্রামের পোলট্রি ব্যবসায়ী আজিমুল কাদের ভূঁইয়া হত্যা মামলার আসামি মো. রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে বেলাবো থানা পুলিশ। শনিবার (২৭ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার হ্যাপি হোমস আবাসিক এলাকার নুরুল ইসলামের রিকশা গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। রোববার (২৮ জুন) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচির কারণে মহাসড়কের ডুবাইল ও জামুর্কি এলাকায় সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বিস্তারিত...

নাটোরে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

রোববার (২৮ জুন) সকাল ৯টার দিকে বনবেলঘড়িয়া এলাকার একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।

বিস্তারিত...

ফরিদপুরে সাপের কামড়ে কিশোরের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে সাপের কামড়ে মো. রাফসান শেখ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাফসান উপজেলার গুণবহা ইউনিয়নের অমৃতনগর চরপাড়া গ্রামের মো. লিটন শেখের ছেলে।

বিস্তারিত...

কুকুরের সঙ্গে নিষ্ঠুর আচরণ, নরসিংদীতে যুবক আটক

নরসিংদীতে একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে নিক্ষেপের অভিযোগে মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সদর উপজেলার কামারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার আব্দুর রবের ছেলে।

বিস্তারিত...

কালিহাতীতে যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থী

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার যমুনা নদীতে গোসল করতে নেমে মঈন (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গোহালিয়াবাড়ী ইউনিয়নের পাথরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: সংস্কৃতি মন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি। এই সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাই আমরা ব্যর্থ হব না। দেশকে নতুন করে ঢেলে সাজিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

বিস্তারিত...

সুস্থ ধারার রাজনীতির আহ্বান জানিয়ে নরসিংদীতে যুবদলের বিক্ষোভ সমাবেশে

রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী জেলা যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

গাজীপুরে নবনির্মিত সেতুর গাইড ওয়ালে ভাঙ্গন

নির্মাণ কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটী বাজার এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত খিরাটী-মনোহরদী সংযোগ সেতুর গাইড ওয়ালে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে সেতুর সংযোগ সড়ক ও গাইড ওয়াল ঝুঁকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

বিস্তারিত...

বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

নরসিংদীর বেলাবো উপজেলার ঐতিহ্যবাহী শহীদ মুক্তিযোদ্ধা নজীব উদ্দিন খান কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে হোমিওপ্যাথি সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা ভবনে পরিচালিত বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড প্রতিষ্ঠিত দাতব্য হোমিওপ্যাথি মেডিকেল সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও রোগীদের সরবরাহের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

কাপাসিয়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বদলির প্রতিবাদে মানববন্ধন

মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমানের বদলির আদেশ প্রত্যাহার করে বর্তমান কর্মস্থলে বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার সচেতন নাগরিক সমাজ।

বিস্তারিত...

ফরিদপুরে যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলার একটি সড়ক থেকে কুপিয়ে হত্যা করা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪