আবারও দাম বাড়ানোর প্রস্তাব করেছে রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেড। ১২.৫ কেজির বিদ্যমান দর ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা নির্ধারণের আবেদন দিয়েছে। এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া স্বাক্ষরিত ওই আবেদন গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) জমা হয়েছে বলে জানা গেছে।
বেসরকারি খাতে নতুন বিনিয়োগ না বাড়ায় এবং ঋণের চাহিদা কমে যাওয়ায় ব্যাংকগুলোয় অলস টাকার পরিমাণ দ্রুত বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের জুন শেষে দেশের ৬১টি তফসিলি ব্যাংকে উদ্বৃত্ত টাকার পরিমাণ বেড়ে হয়েছে ২ লাখ ৮৩ হাজার ৬৩৯ কোটি টাকা। এই সময়ে ব্যাংক খাতে মোট তারল্য থাকার প্রয়োজন ছিল মাত্র ৩ লাখ ২ হাজার ৬৬৬ কোটি টাকা, কিন্তু বাস্তবে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৩০৫ কোটি টাকা।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্যবিষয়ক কোঅর্ডিনেটর এহসান আফজাল খান বৈঠক করেছেন। বৈঠকে আফজাল খান বলেছেন, আমরা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো, বাণিজ্য মিশন বিনিময় এবং ট্যারিফ ও অ-ট্যারিফ বাধাগুলো কমানোর মাধ্যমে বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়াতে চাই।
বাজারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও হঠাৎ করেই বেড়ে গেছে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম। গত তিন থেকে চার দিনের ব্যবধানে এই দুই ধরনের তেলে লিটারপ্রতি মূল্য বেড়েছে প্রায় পাঁচ টাকা।
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও রেকর্ড পরিমাণ বৃদ্ধি হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্বর্ণের দাম ভরিপ্রতি ৩ হাজার ৬৬৩ টাকা বাড়ানো হয়েছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত চুক্তির লক্ষ্যে দরকষাকষিতে বাংলাদেশ দুর্বল। এক্ষেত্রে আমাদের দক্ষতা আরও বাড়াতে হবে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ ই
বর্তমানে আমাদের কাছে যে পরিমাণ ডলার আছে তা বাংলাদেশের আপৎকালীন সময়ের জন্য পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কৃষি মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ৯৫ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৩৫ হাজার টন এমওপি এবং ৬০ হাজার টন ইউরিয়া সার কেনা হবে। এই সার কিনতে ব্যয় হবে ৪৭২ কোটি ৮ লাখ ৬৬ হাজার ২৫০ টাকা। সার কেনার পাশাপাশি সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে রাজশাহীতে ২৫ হাজার টন ধারণক্ষমতার একটি গুদাম নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগস্ট মাসে ব্যাংক খাতে ঋণের চিত্রে স্পষ্ট পরিবর্তন এসেছে। কয়েক মাস আগে তারল্যসংকট নিয়ে উদ্বেগ থাকলেও এখন অনেক ব্যাংকের হাতে বাড়তি নগদ অর্থ রয়েছে। ফলে নতুন করে ঋণ নেওয়ার চাহিদা কমেছে আর আগের ঋণ পরিশোধ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টে কলমানি, রেপো, বিশেষ তারল্য সহায়তা (এসএলএফ) ও সরকারি ট্রেজারি বিল—সব ক্ষেত্রেই ঋণ কমেছে। এক মাসেই নিট ঋণ হ্রাস পেয়েছে ১৬ হাজার ১০৫ কোটি টাকা।
দেশের বাজারে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্বর্ণ ভরিতে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকায় বিক্রি হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) স্বর্ণ ভরিতে ১ হাজার ৮৮৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সঞ্চয়পত্র কেনাবেচার আলাদা বাজার তৈরির পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। একইসঙ্গে বেসরকারি বন্ড কেনাবেচার জন্যও আলাদা বাজার করার পরামর্শ দিয়েছেন তিনি।
পুঁজিবাজার থেকে সবসময় মুনাফা আসবে এমন ধারণা ভুল বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এটিকে যদি কেউ নিয়মিত আয়ের স্থায়ী উৎস মনে করে, তবে তা বিনিয়োগকারীদের জন্য বিপদ ডেকে আনতে পারে। মূলধন বাজারে যেমন মুনাফার সুযোগ আছে, তেমনি ক্ষতির ঝুঁকিও রয়েছে। তাই বিনিয়োগকারীদের সচেতন হতে হবে যে শেয়ার ও বন্ড কেনা মানে কখনো কখনো ক্ষতিও ভাগ করে নেওয়া।
চলতি মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৯০ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি (আরসিবিসি) ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্বের অনেক দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিন দিন বাড়ছে। এই বাণিজ্য চালিয়ে যেতে মুদ্রা বিনিময়ের পরিমাণও বাড়ছে। লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার আজ রবিবার (২১ সেপ্টেম্বর) বিনিময় হার :