সেবা খাতে বেশি দুর্নীতি বিদ্যমান বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, উপদেষ্টা হওয়ার আগে আমি নিজেও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি। কাজটি যাতে সময়মতো হয়-এ জন্য এই বাড়তি টাকা দিতে হয়েছে এবং বলতে হয়েছে এটা চা-নাশতা খাওয়ার জন্য। মানুষ এগুলো থেকে নিস্তার চায়। দয়া করে আপনারা মানুষকে সেবা দিন। মানুষ ভালো সেবা পেলে সেবার মূল্য দিতে কৃপণতা করবে না।
বাংলাদেশ থেকে পাচার করা অর্থে তিনি সিঙ্গাপুরে কোম্পানি খুলেছেন। সেই কোম্পানি থেকে আমদানি দেখিয়ে পাচার করা হয় ১৯৪ কোটি টাকা। এই ব্যক্তির নাম রাইয়ান কবির। তিনি সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের ছেলে। দেশবন্ধু গ্রুপ ও জারা জামান টেকনোলজির নামে এলসি খুলে এ অর্থ বিদেশে নেওয়া হয়। অর্থ পাচারের পাশাপাশি আলমগীর কবিরের বেয়াইয়ের প্রতিষ্ঠানের ঋণ স্থিতির তুলনায় ১৩ কোটি টাকা বেশি সুদ মওকুফ দিয়ে আত্মসাৎ, ১০ টাকার শেয়ার ২৫ টাকায় কেনাসহ নানা জালিয়াতির তথ্যও পাওয়া গেছে।
রাজধানীর বাজারে সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। কয়েক সপ্তাহ ধরেই সবজির বাজারে অস্থিরতা বিরাজ করছে। এর পাশাপাশি মুরগি, মাছ, চাল, ডাল ও অন্যান্য নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। তবে ডিমের দামে কিছুটা স্বস্তি এসেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, আলু ও পেঁপে ছাড়া প্রায় সব সবজির দামই এখন চড়া। পাশাপাশি মাছ, ডাল, আটা, ময়দা ও চা পাতার দামও বেড়েছে সাম্প্রতিক সময়ে।
বাণিজ্য ইস্যুতে আগামী সপ্তাহে তিন দিনের সফরে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল। মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা ‘পাল্টা শুল্ক’ নিয়ে আরেক দফা আলোচনা করবে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে এর আগের সমঝোতার ভিত্তিতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ঘাটতি কমাতে দীর্ঘমেয়াদি জ্বালানি আমদানি চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহকারী মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে এই চুক্তি হয়েছে। যার আওতায় ১৫ বছরে ধাপে ধাপে ১ লাখ কোটি টাকার এলএনজি সরবরাহ করবে কোম্পানিটি। ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে মার্কিন এই কোম্পানির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কর্মরত আছেন। তিনি রাষ্ট্রদূতের চাকরি ছেড়ে এক্সিলারেট এনার্জিতে যোগ দেওয়ার পর থেকে বাংলাদেশে কোম্পানিটির ব্যবসা ক্রমেই বড় হচ্ছে।
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে আবারও ৩ হাজার ১৩৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা; যা এখন দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। দেশের বাজারে স্বর্ণের নতুন এ দাম আজ বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাংলাদেশে নারী ও পুরুষরা যে অদৃশ্য শ্রম প্রতিদিন করে যাচ্ছেন, তার আর্থিক মূল্য ২০২১ সালে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭ ট্রিলিয়ন বা ৬ লাখ ৭০ হাজার কোটি টাকা। দেশের মোট জিডিপির প্রায় ১৮ দশমিক ৯ শতাংশের সমান। আর নারীদের এই অবৈতনিক কাজের মূল্য ৫ লাখ ৭০ হাজার কোটি টাকা বা ৮৫ শতাংশ।
ওপেক প্লাস প্রত্যাশার তুলনায় ধীরগতিতে তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
অনিয়ম, দুর্নীতি, লুটপাট আর নানা সংকটের মধ্যেও দেশে ব্যাংক খাতে আমানত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংক খাতে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৮ শতাংশ।
একদিনের ব্যবধানে ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৬০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা। আজ প্রতি ভরি সোনা এক লাখ ৮১ হাজার ৫৫০ টাকায় বেচাকেনা হয়েছে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এ বছর ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানি করবে বাংলাদেশ। আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এ–সংক্রান্ত আদেশ জারি করেছে।
ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৭১৮ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৮১ হাজার ৫৫০ টাকা। আজ প্রতি ভরি সোনা এক লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায় বেচাকেনা হয়েছে।
ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৭১৮ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৮১ হাজার ৫৫০ টাকা। আজ প্রতি ভরি সোনা এক লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায় বেচাকেনা হয়েছে।
এনবিআরের আওতাধীন কর অঞ্চল-৫ এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুর সঙ্গে ১ কোটি টাকার চু্ক্তি হয়েছিল সালাহ উদ্দিন আহমেদের আইনজীবীর
২০২৪ সালে বৈশ্বিক রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯০৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে উচ্চ ফি, লুকানো চার্জ ও কম এক্সচেঞ্জ রেটের কারণে বিশ্বব্যাপী প্রায় ৫৭ বিলিয়ন ডলার অপচয় হয়েছে। একই সময়ে বাংলাদেশে প্রবাসীরা পাঠিয়েছেন ২৬.৯ বিলিয়ন ডলার, যার মধ্যে ১.৪৮ বিলিয়ন ডলার (প্রায় ১৬,২০০ কোটি টাকা) অতিরিক্ত খরচে হারিয়ে গেছে। এই অঙ্ক বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় ২.০২৫ শতাংশ এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ০.৩৩ শতাংশের সমান।