২০২৬ সালের নভেম্বরে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রাক্কালে সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, "উত্তরণ শুধু একটি অর্জন নয়; এর সঙ্গে বেশ কিছু ঝুঁকি ও চ্যালেঞ্জও রয়েছে, যা আমাদের সততার সঙ্গে স্বীকার করতে হবে। এগুলো সরাসরি আমাদের অর্থনীতি ও জনগণের ওপর প্রভাব ফেলবে।"
চলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৪৯ লাখ ডলার রেমিট্যান্স। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
এবার ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়ন করা হয়।
বাংলাদেশে ব্যবসায় আগ্রহ থাকলেও দুর্নীতি, আর্থিক শাসনসংক্রান্ত দুর্বলতা, জটিল করব্যবস্থা, অবকাঠামো ও লজিস্টিক সীমাবদ্ধতা এবং অতিরিক্ত আমলাতান্ত্রিক জটিলতা মার্কিন ব্যবসায়িক স্বার্থকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের সম্প্রতি নিয়োগপ্রাপ্ত বাণিজ্যিক কাউন্সেলর পল ফ্রস্ট।
সমস্যাগ্রস্ত পাঁচটি শরিয়াভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করে নতুন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিশেষ সভায় বসেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে শুরু হয় এ বিশেষ বোর্ড সভা। গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে সভায় উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সদস্যরা।
কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে নয়, বরং দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা পেতে দ্রুত এগোচ্ছে বাংলাদেশ। এই মেগা প্রকল্পের জন্য ঢাকা বেইজিংয়ের কাছে প্রায় ৫৫ কোটি ডলারের ঋণ সহায়তা চেয়েছে।
প্রবাসী আয়ের সঙ্গে রপ্তানি প্রবাহ বাড়ায় বাজারে ডলারের সরবরাহ বেড়ে গেছে। এতে মুদ্রাটির দাম কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে সরাসরি হস্তক্ষেপ করছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো থেকে ডলার কিনে দাম স্বাভাবিক রাখার চেষ্টা করছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। সোমবার (১৫ সেপ্টেম্বর) ২৬টি ব্যাংক থেকে ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) প
তিন যুগের বেশি সময় পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ট্যারিফ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপন পেয়েই বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন ওয়েবসাইট, সফটওয়্যার, সিস্টেমে নতুন ট্যারিফ চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। বন্দরের হিসাবে আগের তুলনায় কেজি প্রতি ১২ পয়সা বাড়ছে মাত্র। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন, বি
এ উদ্যোগের ফলে বাংলাদেশি পণ্যে আরোপিত মার্কিন শুল্ক আরও হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা জানান।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১১ হাজার মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক ও স্থানীয় এনজিও প্রতিনিধিদের সঙ্গে আলোচনাসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানান।
ডিজিটাল লেনদেনের মাধ্যমে দুর্নীতি ও অর্থপাচার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, স্বচ্ছ লেনদেনব্যবস্থায় অপচয় কমবে, সাশ্রয় হবে সময়ের আর জনগণের ভোগান্তিও হ্রাস পাবে।
লেনদেনের নানা ডিজিটাল প্রক্রিয়া চালু হলেও ব্যাংকিং খাতে প্রতিবছর নগদ অর্থের চাহিদা ১০ শতাংশ হারে বাড়ছে। এটি অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে চাপ তৈরি করছে। নগদ অর্থ ব্যবস্থাপনায় সরকারের প্রচুর অর্থ ব্যয় হয়
লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকের কাছে ২০ দিনার, ৫ দিনার বা ১ দিনারের পুরাতন নোট রয়েছে, তাদের দ্রুত সম্ভব ওই নোটগুলো খরচ কিংবা পরিবর্তন করতে আহ্বান জানিয়েছে দূতাবাস।
বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে পারলে বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক আরও কমাবে বলে আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ কথা জানান।