ক্ষমতায় যতদিন থাকবেন, ততদিন পর্যন্ত আর্থিক খাতের সংস্কার করে যাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই সময়ের মধ্যেই সংস্কার কার্যক্রম চালিয়ে দেশকে যতদূর সম্ভব এগিয়ে নিতে চাই।
দেশের রপ্তানি আয় চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
বন্ধ হয়ে যাওয়া স্ট্যান্ডার্ড সিরামিকের ফোরম্যান সিরাজগঞ্জের চৌহালীর আসকর হোসেন বলেন, যে প্রতিষ্ঠান ছিল একসময় গর্বের, তা এখন এখন দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। ছয় মাস ঘুরে কোথাও চাকরি খুঁজে পাইনি। বাধ্য হয়ে সংসার চালাতে ভাড়ায় ইজি বাইক চালাচ্ছি। ইজি বাইকের জমার টাকা বাদ দিয়ে যা আয় হয় তাতেও সংসার চলছে না।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের পুরো সময়ে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার (প্রায় ২.৪৮ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি (প্রতি ডলার ১২২ টাকা ধরে) টাকা।
বাংলাদেশি পণ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের হার ৩৫ থেকে কমিয়ে ২০ শতাংশে আনা রপ্তানি খাতের জন্য একটি ‘সন্তোষজনক অবস্থা’ হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) পরিচালক ও অর্থনীতিবিদ সেলিম রায়হান বলেছেন, ২০ শতাংশ মার্কিন শুল্ক বাংলাদেশের জন্য সুসংবাদ। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের জন্য সুসংবাদ এসেছে। দেশটির রেসিপ্রোকাল ট্যারিফ (পারস্পরিক শুল্ক) হার কমিয়ে ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এ সিদ্ধান্ত দেশের রপ্তানি খাতের জন্য ‘স্বাগতযোগ্য ও সময়োপযোগী।
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, ‘আমাদের পোশাকশিল্পকে সুরক্ষা দেওয়াই ছিল মূল অগ্রাধিকার, তবে মার্কিন কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছি, যা আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং যুক্তরাষ্ট্রের কৃষিপ্রধান রাজ্যগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে।’
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শুক্রবার (১ আগস্ট) বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশি পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ আগস্ট) শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এ কথা বলা হয়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ৩০ দিনে ২৩৬ কোটি ৮০ লাখ (প্রায় ২.৩৭ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা।
নীতি সুদহার ১০ শতাংশ রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য আজ (বৃহস্পতিবার) মুদ্রানীতি বিবৃতি (এমপিএস) ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক (বিবি)। ব্যাংকের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে এই এমপিএস ঘোষণা করবেন।
বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
দেশে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৯ দিনে ২২৭ কোটি ৬০ লাখ (প্রায় ২.২৮ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাস করা প্রবাসী বাংলাদেরা। বাংলাদেশি টাকায় এর পরিমাণ (এক ডলার ১২২ টাকা ধরে) প্রায় ২৭ হাজার ৭৬৭ কোটি ২০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শেখ হাসিনা সরকারের তৎকালীন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তার ছেলে আইএফআইসি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান এফ রহমানকে পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।