| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিএফআইইউ প্রধানের ‘আপত্তিকর ভিডিও’, তদন্তে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোর সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ। মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাকের গভর্নরের কাছে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।

বিস্তারিত...

জুলাইয়ে উন্নয়ন প্রকল্পে এক টাকাও খরচ করা হয়নি

চলতি অর্থবছরের শুরুতেই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধাক্কা লেগেছে। সদ্য সমাপ্ত জুলাই মাসে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ এক টাকাও খরচ করতে পারেনি তাদের উন্নয়ন প্রকল্পে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিস্তারিত...

বদলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নাম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) নাম পরিবর্তন করে ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ) করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (১৮ আগস্ট) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত রপ্তানি উন্নয়ন বুর‍্যোর (ইপিবি) পরিচালনা পর্ষদের ১৪৮তম সভায় এ সিদ্ধান্ত হয়।

বিস্তারিত...

জেআরপিতে ৪৫৫ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি : পররাষ্ট্র মন্ত্রণালয়

চলতি বছ‌রে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনায় (জেআরপি) ৯৩৫ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন চাওয়া হয়।

বিস্তারিত...

একনেকে অনুমোদন পেলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, সাথে আরো ১১ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৬১ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনসহ একনেকে ১১ প্রকল্প অনুমোদন রোববার (১৭ আগস্ট) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের বাড়তি ক্রয়াদেশ অনেক পোশাক কারখানায়

যুক্তরাষ্ট্র প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্ক কার্যকর হওয়ার পর থেকে বাংলাদেশের কারখানাগুলোয় তৈরি পোশাকের বাড়তি ক্রয়াদেশ দিতে দর কষাকষি করছে অনেক মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান। ভারত ও চীনে উচ্চশুল্কের কারণে সেখান থেকে ক্রয়াদেশ সরিয়ে আনতে চায় এসব ক্রেতা।

বিস্তারিত...

৮০ টাকার নিচে সবজি নেই, কেন এত দাম?

কয়েক দিন ধরে সব ধরনের সবজির দাম লাগামহীনভাবে বাড়ছে, যার প্রভাব আজও বাজারে দেখা গেছে। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে মৌসুমের শেষ— এই দুই কারণের সঙ্গে সাপ্তাহিক ছুটির দিনে সবজির চাহিদা আরও বেড়ে যাওয়ায় দাম চড়ছে বলে উল্লেখ করছেন বিক্রেতারা। এতে করে সবজি কিনতে গিয়ে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা।

বিস্তারিত...

ডিমের ডজন এখন ১৫০ টাকা

ফের লাগামহীন হয়ে উঠছে ডিমের বাজার। গত এক মাসেরও কম সময়ে ডজনপ্রতি দাম বেড়েছে অন্তত ২৫-৩০ টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার সঙ্গে সঙ্গে ডিমের দাম বেড়েছে।

বিস্তারিত...

আমরা আগাম উদযাপন করছি: মার্কিন শুল্ক নিয়ে ব্যবসায়ী নেতারা

ব্যবসায়ী নেতারা মার্কিন শুল্ক হ্রাসকে ঘিরে উদযাপনকে আগাম উদযাপন বলে অভিহিত করেছেন এবং অতিরিক্ত আত্মতুষ্টিতে না ভোগার আহ্বান জানিয়েছেন। ‘বাংলাদেশ এখনও স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার জন্য প্রস্তুত নয়। এখন এলডিসি থেকে বের হয়ে আসা দেশের জন্য ‘আত্মঘাতী’ হবে’ বলে মন্তব্য করেছেন তারা।

বিস্তারিত...

কর ফাঁকি রোধে ১৫,৪৯৪ করদাতার রিটার্ন ফাইলের অডিট শুরু

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১৫ হাজার ৪৯৪টি আয়কর রিটার্ন ফাইল নিরীক্ষা শুরু করছে। ২০২৩-২৪ অর্থবছরে দেওয়া আয়কর রিটার্ন থেকে দৈবচয়নের ভিত্তিতে এসব করদাতার আয়কর রিটার্ন ফাইল বেছে নেওয়া হয়েছে।

বিস্তারিত...

সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে ব্যাংকগুলোকে এসংক্রান্ত চিঠি দিয়েছে বিএফআইইউ। বুধবার (১৩ আগস্ট) বিএফআইইউ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

এক বছরে বন্ধ হলো ৩৫৩ কারখানা, বেকার লক্ষাধিক

ত এক বছরে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ৩৫৩টি কারখানা বন্ধ করা হয়েছে। তাতে এক লাখ ১৯ হাজার ৮৪২ শ্রমিক বেকার হয়েছেন।

বিস্তারিত...

নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবে না: অর্থ উপদেষ্টা

যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিক বারবার বলে আসছেন, তার বাংলাদেশি নাগরিকত্ব নেই। তবে তার বাংলাদেশি নাগরিকত্ব আছে বলে জানিয়েছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী। তিনি যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে এ তথ্য দেন। যুক্তরাজ্যের সাবেক ‘সিটি মিনিস্টার’ টিউলিপ এখন বাংলাদেশে বিচারের মুখোমুখি।

বিস্তারিত...

মালয়েশিয়ার আজিয়াটাকে ফাইভজি চালু ও ডেটা সেন্টারে বিনিয়োগের আহবান ড. ইউনূসের

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় টেলিকম কম্পানি আজিয়াটাকে বাংলাদেশে ৫জি সেবা চালু করতে এবং ডেটা সেন্টারে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) ‘বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ সুযোগ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪