সব স্তরের কর্মকর্তা–কর্মচারীদের কী পোশাক পরতে হবে, তা ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নারী কর্মকর্তা–কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার–কামিজ ও ওড়না এবং অন্যান্য পেশাদার শালীন পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়েছে।
দেশের খাদ্য নিরাপত্তা ও বাণিজ্য ভারসাম্য রক্ষায় যুক্তরাষ্ট্র থেকে দুই লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি পর্যায়ে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান থেকে এ গম কেনা হবে।
বাংলাদেশে বিনিয়োগে নিজেদের জন্য সর্বোচ্চ সুযোগ চায় যুক্তরাষ্ট্র। বিশেষ করে জ্বালানি, গ্যাস, বীমা ও টেলিযোগাযোগ খাতে বিদেশি মালিকানার সীমা তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। সাম্প্রতিক শুল্ক আলোচনায় ঢাকার কাছে এসব শর্ত রেখেছে তারা। বিষয়টি নিশ্চিত করেছে সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্র।
সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬১ পয়েন্ট। বাকি দুই সূচক শরিয়াভিত্তিক ডিএসইএস ১৭ এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস৩০ বেড়েছে ৪২ পয়েন্ট।
মূলধন বাড়ার পাশাপাশি ঢাকার বাজারে এক সপ্তাহে গড় লেনদেন বেড়েছে ৭.১৪ শতাংশ। সবশেষ বুধ এবং বৃহস্পতিবার ডিএসইতে ৭০০ কোটি টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়, যা ২০২৪ সালের সেপ্টেম্বরের ২৫ তারিখের পর সর্বোচ্চ।
রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। আর টানা বৃষ্টির কারণে বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। তবে স্বস্তির খবর হলো, ডিম ও কাঁচামরিচের দাম কিছুটা কমেছে।
বাংলাদেশের প্রতিযোগী দেশ ভিয়েতনাম ২০ শতাংশ শুল্কহার নিশ্চিত করেছে। পাকিস্তানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বলছে, এটি ২৯ শতাংশ; কিন্তু পাকিস্তান আশা করছে, তারা এটি ১০ শতাংশে নিষ্পত্তি করতে পারবে। তাই প্রতিযোগিতায় টিকতে বাংলাদেশকে ১ আগস্টের সময়সীমার মধ্যে আরো অনুকূল দ্বিপক্ষীয় চুক্তি নিশ্চিত করতে হবে।
বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খালিফা আল খালিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।
‘ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট খাতে অনেকগুলো বিদেশি কোম্পানিও আছে। তাদের চুক্তিগুলো পর্যালোচনা করার জন্য হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আছে। এ জন্য আলাপ-আলোচনা করে আমরা এটা করব। একতরফা তো এটা করা যাবে না।
আগস্ট থেকে শুরু হবে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি। ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে ৫৫ লাখ পরিবারকে। খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ তথ্য জানিয়েছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক সংস্কারমূলক পদক্ষেপের প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের নবনিযুক্ত দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন।
১৮ ব্যাংক থেকে নিলামে ১৯১ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বাজারে ডলারের চাহিদা কমতে থাকায় বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি ডলারের চাহিদা কমে যাওয়ায় গত ১০ দিনে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশের টাকার মান শক্তিশালী হয়েছে। এ সময়ে ডলারের দর প্রায় ২ টাকা ৯০ পয়সা কমেছে।
বাংলাদেশের অর্থনীতির এক বড় চালিকাশক্তি ও রপ্তানির প্রধান খাত তৈরি পোশাক শিল্প বর্তমানে একটি ভয়াবহ সংকটের মুখে। যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণার ফলে দেশের তৈরি পোশাক খাতে সংকট তীব্রতর হয়েছে। বিদেশি ক্রেতাদের মধ্যে তৈরি পোশাকের ওপর বাড়তি শুল্ক আরোপকে কেন্দ্র করে অবিশ্বাস ও অনিশ্চয়তা দেখা দিয়েছে, যা দেশের পোশাক রপ্তানির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।
তিন দিনব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে। দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যৎ বাণিজ্যের গতি-প্রকৃতি কেমন হবে, সেসব বিষয় উপস্থাপন ও যুক্তি-তর্ক হয়েছে। বেশ কিছু বিষয়ে দুই দেশ মোটামুটি একমত হয়েছে। কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে।