| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-সহ সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মোট ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির ৫ম সভায় এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

রোববার থেকে বাজারে আসছে সোনালি ব্যাগ, দাম ৩৫-৭৫ টাকা

অবশেষে বাজারে আসছে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বা সোনালি ব্যাগ। আগামী রোববার এ ব্যাগের বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এ সোনালি ব্যাগের প্রতিটির দাম হবে ৩৫ থেকে ৭৫ টাকা পর্যন্ত। রাজধানীর কারওয়ান বাজারে রোববার এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা বশিরউদ্দীন উপস্থিত থাকবেন।

বিস্তারিত...

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বুধবার দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ বিলিয়ন ৩৩ লাখ ডলার।

বিস্তারিত...

ক্যাশলেস থেকে ইনকামলেসে না যেতে সতর্কবার্তা দেবপ্রিয় ভট্টাচার্যের

রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে যেন ক্যাশলেস বাংলাদেশ গড়ার বিষয়টি যুক্ত থাকে

বিস্তারিত...

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা সাড়ে ২২ হাজার কোটি টাকা

সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার ৬০০ কোটি টাকা। এর আগের অর্থবছরে এই অঙ্ক ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে প্রায় ৭ হাজার ৩০০ কোটি টাকা।

বিস্তারিত...

মালয়েশিয়ার শ্রমবাজারে শীর্ষে বাংলাদেশ, আছে ৮ লাখেরও বেশি কর্মী

মালয়েশিয়ায় মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশই বাংলাদেশের। বর্তমানে সেখানে ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি কর্মী সক্রিয়ভাবে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস নিয়ে সেখানে কাজ করছেন। সে হিসেবে দেশটিতে বৈধভাবে কাজ করা বিদেশি কর্মীদের তালিকায় সবার ওপরে এখন বাংলাদেশিরা।

বিস্তারিত...

ডিজিটাল ব্যাংক লাইসেন্স পেতে লাগবে কমপক্ষে ৩শ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংক নতুন করে আবার ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এ জন্য ন্যূনতম পরিশোধিত মূলধনের সীমা বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা হয়েছে।

বিস্তারিত...

ইলিশের ডিমের কেজি ৪২০০ টাকা

ইলিশ মাছের পাশাপাশি দাম বেড়েছে ইলিশের ডিমেরও। এবছর সাগর ও নদী থেকে ইলিশের আমদানি কম হওয়ায় ডিমের কেজি বিক্রি হচ্ছে ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ টাকায়। দাম শুনেই অনেক ক্রেতা ফিরে যাচ্ছেন খালি হাতে। গত মৌসুমে ইলিমের ডিমের দাম ছিলো ৩ হাজার টাকা কেজি।

বিস্তারিত...

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর চিন্তা কতটা কাজে দেবে?

দীর্ঘদিন ধরেই ভারসাম্যহীন অবস্থায় রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক। বিগত বছরগুলোয়, বিশেষ করে আওয়ামী লীগের শাসনামলে এই দুই দেশের মধ্যে যে বাণিজ্য পরিস্থিতি ছিল, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সেই ধারাবাহিকতাই এখনো চলছে, ঘাটতি রয়ে গেছে বাংলাদেশের পক্ষেই। তবে সম্প্রতি পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের ঢাকা সফরকে ঘিরে দুই দেশের বাণিজ্য সম্পর্কের সম্ভাবনা ও সংকটের জায়গাগুলো আলোচনায় উঠে এসেছে।

বিস্তারিত...

বাংলাদেশি পোশাক খাতে দুই মাসে ক্রয়াদেশ বেড়েছে ৩২ শতাংশ

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির কারণে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিদেশি ক্রেতারা ধীরে ধীরে নয়াদিল্লি, ইসলামাবাদ ও বেইজিং থেকে মুখ ফিরিয়ে এখন লাল-সবুজের পতাকার দিকে ঝুঁকছেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন অঞ্চলের ক্রেতারা অর্ডার নিয়ে ঢাকায় আসছেন, ফলে তৈরি পোশাক খাতে ক্রয়াদেশ বেড়ে চলেছে।

বিস্তারিত...

পাকিস্তানের সঙ্গে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন গঠন করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন গঠন করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এছাড়া, গত দেড় দশক ধরে অকার্যকর থাকা বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করা হবে বলেও জানান তিনি।

বিস্তারিত...

১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি

ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২০ আগস্ট) ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত মাঠ পর্যায়ে পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে, কর ফাঁকিও সহজ: গভর্নর

নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে, এর মাধ্যমে কর ফাঁকি দেয়াও সহজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (২০ আগস্ট) সকালে উন্নয়ন কৌশল বিষয়ক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন।

বিস্তারিত...

ভারতীয় পেঁয়াজে স্বস্তির হাওয়া, হিলির বাজারে দেশি পেঁয়াজের দাম কমছে

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় স্থানীয় বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে, আর দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমে ৬৫ টাকায় নেমে এসেছে। দীর্ঘদিন ধরে পেঁয়াজের উচ্চমূল্যে নাজেহাল ক্রেতারা হঠাৎ দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন।

বিস্তারিত...

বেসরকারি পর্যায়ে আমদানি হবে ১০ লাখ টন ডাল-চিনি

দেশের বাজারে নিত্যপণ্যের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে রাখতে বেসরকারি উদ্যোগে ১০ লাখ টন ডাল ও চিনি আমদানির অনুমতি দিয়েছে সরকার। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪