| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নতুন টাকা ছাপিয়ে সাড়ে ৫২ হাজার কোটি টাকা ঋণ

বাংলাদেশ ব্যাংক সাড়ে ৫২ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। তার সবটুকুই নতুন টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে। যা পেয়েছে দুর্বল ১২ টি ব্যাংক।

বিস্তারিত...

বাংলাদেশ ও জাপানের মধ্যে ৬৩০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি সই

বাংলাদেশ সরকার ও জাপান সরকারের মধ্যে ৪৬তম ইয়েন লোন প্যাকেজের দ্বিতীয় ব্যাচের অধীনে ‘কনস্ট্রাকশন অব ডুয়েল গেজ ডাবল লাইন বিটুইন জয়দেবপুর-ঈশ্বরদী সেকশন প্রজেক্ট (আই)’ শীর্ষক প্রকল্পের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়

বিস্তারিত...

বাংলাদেশ থেকে কাপড়-পাট-সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের

নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বোনা কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।

বিস্তারিত...

বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত, ত্যাগ ও বিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা: এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্ত কর্মকর্তা-কর্মচারিরা বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার রাতে এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে

বিস্তারিত...

এনবিআরে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার, ১ জুলাই আবার আলোচনা

রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আন্দোলনের প্রেক্ষাপটে উদ্ভূত অচলাবস্থা নিরসনে সরকারের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। শুক্রবার (২৭ জুন) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

বিস্তারিত...

দিনে এক বেলা পাউরুটি-বিস্কুটেই ভরসা ৮৮% নিম্ন আয়ের মানুষের

দেশের ৮৮ শতাংশ নিম্ন আয়ের মানুষ দিনে অন্তত এক বেলা পাউরুটি বা বিস্কুট খেয়ে থাকেন। ইয়ুথ পলিসি নেটওয়ার্ক পরিচালিত এক জরিপে উঠে এসেছে, ১০–১৫ হাজার টাকা মাসিক আয়কারীদের মধ্যে ৬০ শতাংশ সকালের খাবার খান না সময় ও দামের কারণে।

বিস্তারিত...

‘ওয়ার্ল্ড ফুড প্রাইজ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন আবদুল আউয়াল মিন্টু

যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন ২০২৫ সালের জন্য বিশ্বের ২৭ দেশের ৩৯ জনকে কৃষি খাদ্যের অগ্রদূত (টপ অ্যাগ্রি ফুড পাইওনিয়ার) হিসেবে পুরস্কৃত করেছে। সেই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের শীর্ষ উদ্যোক্তা এবং লাল তীর সীডস লিমিটেডের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

বিস্তারিত...

এক টাকার কাজ ২০ টাকায়, অর্থনীতিতে বোঝা : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, দেশে গত ১৬ বছরে বহু প্রতারণামূলক বিনিয়োগ করা হয়েছে। মেট্রোরেল, কর্ণফুলী টানেলের মতো বড় অবকাঠামো করতে গিয়ে এক টাকার জিনিস ২০ টাকায় করেছি। এসব উন্নয়ন অর্থনৈতিক দায় তৈরি হয়েছে, যা জাতীয় ব্যয়ে বড় বোঝা। বুধবার (২৫ জুন) অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘কনডাক্টিভ অটোমোবাইল পলিসি ফর গ্রিন গ্রোথ অ্যান্ড কম্পিটিটিভ ইকোনমি’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

আলোচনা প্রত্যাখ্যান, ২৮ জুন ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা

অর্থ উপদেষ্টার সঙ্গে আগামীকাল (বৃহস্পতিবার) আলোচনা প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একই সঙ্গে দাবি আদায়ে ২৮ জুন লাগাতার কমপ্লিট শাটডাউনের পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেওয়া হয়

বিস্তারিত...

২৫ হাজার টন অকটেন আমদানির অনুমোদন

চলতি জুন মাসে ২৫ হাজার মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। ইন্দোনেশিয়া থেকে এই অকটেন আমদানিতে ব্যয় হবে ২০৮ কোটি ৬৩ লাখ টাকা।

বিস্তারিত...

এনবিআরের আন্দোলনকারীদের বৃহস্পতিবার ডেকেছেন অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান সংকট নিরসনে আগামীকাল বৃহস্পতিবার আন্দোলনকারীদের ডেকেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপের মুখে বাংলাদেশের অর্থনীতি

রাজনৈতিক অনিশ্চয়তাসহ চার কারণে বাংলাদেশের অর্থনীতি এখনো খারাপ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। অন্য তিনটি কারণ হলো কঠোর আর্থিক ও রাজস্ব নীতির প্রভাব, বাণিজ্য প্রতিবন্ধকতা বৃদ্ধি এবং ব্যাংক খাতে অব্যাহত চাপ।

বিস্তারিত...

রিজার্ভ ছাড়াল ২৭ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দুই কিস্তির ১৩০ কোটি মার্কিন ডলার ঋণ একসঙ্গে পেল বাংলাদেশ। চলমান ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় এটি তৃতীয় ও চতুর্থ কিস্তির অর্থ। মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এ অর্থ যোগ হয়েছে। ফলে মোট রিজার্ভ ফের ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

বিস্তারিত...

পুঁজিবাজার: তৃতীয় দিনে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২২ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস ৭ এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৮ পয়েন্ট।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪