পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল পার্বত্য এলাকার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
ফেসবুকে পোস্ট দিয়ে নিজের ‘ফাঁসি’ চেয়েছেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য (এমপি) মোবাশ্বের আলম ভূঁইয়া। তার ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রোববার (১০ মে) তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে (Mobasher Bhuiyan MP) এ পোস্ট করেন।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউপিডিএফের (প্রসীত) ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সংগঠনটির এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে আজ সোমবার (১১ মে) সকাল থেকে সাজেক-দীঘিনালা সড়কের বিভিন্ন স্থানে অবরোধ পালন করছেন দলটির নেতা-কর্মীরা।
লক্ষ্মীপুরের কমলনগরে একটি বসতবাড়ির উঠানে বড় আকারের বিষধর রাসেল ভাইপার সাপ দেখতে পান বাড়ির লোকজন। পরে সেটিকে পিটিয়ে মেরে ফেলা হয়। রোববার (১০ মে) রাত ৮টার দিকে উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম চর লরেন্স ফরাজীপাড়া এলাকার মজিবুল হক মাস্টার বাড়ির উঠানে সাপটি দেখা যায়। ওই এলাকা মেঘনা নদীর তীরবর্তী।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামে সড়ক, মহাসড়ক ও রেললাইনের পাশে গরুর হাট না বসানোর কঠোর নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একই সঙ্গে ফেরিঘাটে যাত্রী নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান এবং ঈদকেন্দ্রিক দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
খাগড়াছড়িতে উৎসব, উচ্ছ্বাস আর ক্ষুদে ক্রিকেটারদের দুর্দান্ত নৈপুণ্যে শেষ হলো বহুল প্রতীক্ষিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার (১০ মে) দুপুর দেড়টা থেকে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বালক ও বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ ঘিরে পুরো স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত, রোমাঞ্চকর ও উৎসবমুখর পরিবেশ। দর্শকদের করতালি, উল্লাস আর খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্সে দিনটি পরিণত হয় এক স্মরণীয় ক্রীড়া আয়োজনে।
খাগড়াছড়িতে গামারীঢালা এলাকায় বাগানের গাছ কেটে নেয়া'সহ অপহরণ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ১৬টি পরিবারের নারী পুরুষরা। রবিবার (১০ মে) সকালে প্রেসক্লাবের সামনে এ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভ্যাট নিবন্ধনের কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভ্যাট ইন্সপেক্টরকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। এতে তার হাত ভেঙে গুরুতর আহত হয়েছেন তিনি।
নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এর আগে শনিবার রাতে উপজেলার ইসলামীয়া রোডের কৃষ্ণরামপুর এলাকায় এবং রোববার ভোরে পশ্চিম বদরীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নিরাপদ বন্দর, সমৃদ্ধ দেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো ‘নিরাপত্তা সপ্তাহ-২০২৬’ উদযাপন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। রবিবার (১০ মে) সকালে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেছেন বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ।
রাঙ্গামাটির প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করতে নতুন নতুন প্রকল্প নেওয়ার কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেছেন, পার্বত্য অঞ্চল থেকে ভবিষ্যতে আরও ঋতুপর্ণা চাকমা কিংবা রূপনা চাকমার মত খেলোয়াড় গড়ে তুলতে সরকার ক্রীড়া খাতে বিশেষ গুরুত্ব দেবে।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) সাম্প্রতিক আন্দোলন ও বিভিন্ন অভিযোগ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আতিয়ার রহমান। তিনি বলেছেন, গোষ্ঠীস্বার্থে বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সৃষ্টি করে শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ফেনীতে ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। সীমান্তে পুশইন, অবৈধ অতিক্রম ও চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১০ মে) সকালে ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকায় ইউপিডিএফ কর্মী হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ (৪৯) নিহত হওয়ার প্রতিবাদে আগামী সোমবার (১১ মে) দীঘিনালা-বাঘাইছড়ি-সাজেক সড়কে আধাবেলা অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ।