কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ছুপুয়া গ্রামের গৃহবধূ মরিয়ম বেগম হত্যা মামলায় শ্বশুর, শাশুড়ি ও দেবরসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
কুমিল্লায় কর্মরত মাল্টিমিডিয়া গণমাধ্যমকর্মীদের সংগঠন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাতে নগরীর ঝাউতলায় একটি সাংবাদিক কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন এ কমিটি গঠন করা হয়।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। সমন্বিত সামাজিক উদ্যোগের মাধ্যমে পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ, আইনজীবী, শিক্ষক, ধর্মীয় নেতা, জ
চাঁদপুরের হাইমচর উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ রাজনৈতিক নেতা হুমায়ুন কবির প্রধানীয়া (৬৪) মারা গেছেন। দীর্ঘদিন লিভারজনিত সমস্যায় ভুগে ঢাকার পিজি হাসপা
শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ ৬০ হাজার টাকা
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি ও এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯৯ ভরি বা ১১৫৮.৩৩ গ্রাম। বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ও স্থানীয় রিকশা গ্যারেজ মালিক জাহিদ হাসান বুলবুল (৪৫) হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। অবরোধ চলাকালে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং বিক্ষুব্ধ নেতাকর্মীরা অনতিবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মাদককে কেন্দ্র করে সংঘটিত অপরাধ কমাতে এবং মাদকের ভয়াবহতা রোধে চট্টগ্রাম বিভাগের ১১ জেলা থেকে মাদকের শেষ শিকড় ও গডফাদার থেকে শুরু করে চুনোপুঁটি পর্যন্ত উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের নির্দেশনা বাস্তবায়নে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় মহানগরীতে তদারকি অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারগণ (ভূমি)।
চট্টগ্রাম নগরের জামাল খান এলাকায় অভিযান চালিয়ে গ্র্যান্ড শিকদার রেস্টুরেন্টসহ তিনটি প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৯ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়।
চাঁদপুর শহরের হাজী মহসিন রোড ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ ও মিষ্টিতে পোকা পাওয়াসহ অতিরিক্ত সেবামূল্য নেওয়ার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৯ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
খাগড়াছড়িতে স্বাস্থ্য বিভাগের আগস্ট মাসের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. রতন খীসার সভাপতিত্বে সভায় জেলার সার্বিক স্বাস্থ্যসেবা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ মো. নিশান ওরফে ছোট নিশান (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
চাঁদপুরের চার নদী, খাল-বিল ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার ও স্বাভাবিক জীববৈচিত্র এখন হুমকির মুখে। এর অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে নিষিদ্ধ কারেন্টজাল ও চায়না দুয়ারী জালের অবাধ ব্যবহার। এসব জালে রেণু-পোনা থেকে শুরু