| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফেনীর সরকারি হাসপাতালগুলোতে মোতায়েন হচ্ছে সশস্ত্র আনসার

ফেনী জেনারেল হাসপাতালসহ জেলার ৬টি সরকারি হাসপাতালে মোট ৬০ জন সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে দেশের অন্যান্য স্থানের মতো ফেনীতেও এ কার্যক্রম শুরু হয়।

বিস্তারিত...

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ছুরিকাঘাত, ১৯ দিন পর যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত টাইলস মিস্ত্রি সাগর (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। টানা ১৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিস্তারিত...

বিএনপির নেতাকে হত্যার পরিকল্পনার অভিযোগে কিশোরগ্যাং আটক

মাদক সেবনে বাধা দেয়ায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরনবী (হেঞ্জু)র ওপর হামলা ও হত্যার পরিকল্পনার অভিযোগে কয়েকজন কিশোর গ্যাং সদসদ্যকে স্থানীয় লোকজন আটক করে। পরে তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করে জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বিস্তারিত...

চাঁদপুরে গোডাউন থেকে ১৫ লাখ মিটার কারেন্টজাল জব্দ

চাঁদপুর শহরের পুরান বাজার যৌথ অভিযানে একটি গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১০০ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে নিখোঁজের ১০ দিন পর পুকুরে মিলল কৃষকের মরদেহ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি পুকুরের কচুরিপানার ভেতর থেকে নাছির উদ্দিন প্রধান (৬৫) ওরফে আলমাছ প্রধানিয়া নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ভাড়া বাসা থেকে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ওই শিক্ষককে আটক করে মারধর করা হলেও পরে কয়েকজন যুবক চিকিৎসার কথা বলে তাকে সেখান থেকে নিয়ে যান। ঘটনার পর থেকে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বিস্তারিত...

দেশে ফিরেই গ্রেপ্তার দেবিদ্বার পৌরসভার সাবেক কাউন্সিলর বাসির মোল্লা

কাতার থেকে দেশে ফিরেই গ্রেপ্তার হয়েছেন দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসির উদ্দিন।

বিস্তারিত...

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে নরসিংদীতে কঠোর বিধিনিষেধ আরোপ

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নরসিংদী জেলায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

বিস্তারিত...

মাদ্রাসায় শিশুকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষকের গলায় জুতার মালা

নোয়াখালীর দ্বীপ উপজেলায় হাতিয়ায় শ্রেণিকক্ষে এক শিশু শিক্ষার্থীকে (৭) যৌন হয়রানির অভিযোগে মাওলানা আনসার উদ্দিন নামে এক মাদরাসা শিক্ষককে আটক করে জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরিয়েছেন স্থানীয়রা। একইসঙ্গে ওই মাসরাসা শিক্ষককে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়।

বিস্তারিত...

শৈশব বিক্রি করে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব নয়: ডিসি জাহিদ

"শিশু যদি জন্মের পর থেকেই কারখানার তপ্ত আগুনের পাশে কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে বড় হয়, তাহলে সে স্বপ্ন দেখতেই শেখে না। আর যে শিশু নিজেই স্বপ্ন দেখতে শেখেনি, সে ভবিষ্যতে দেশ ও সমাজকে স্বপ্ন দেখাবে কীভাবে?"

বিস্তারিত...

দাগনভূঞায় উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

কচুয়ায় চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধা খুন

চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরে চুরির ঘটনার সময় ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

বিস্তারিত...

চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

সরাইলে পাওনা টাকার বিরোধে সংঘর্ষ, নিহত ১ আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে খাদিম মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বিস্তারিত...

অনগ্রসর জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়: চট্টগ্রাম জেলা প্রশাসক

সমাজের কোনো জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে একটি মানবিক ও উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, মানুষ কোথায় জন্ম নেবে, তা তার নিয়ন্ত্রণে নয়; তবে পরিশ্রম, দক্ষতা ও বড় স্বপ্নের মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪