| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত বেড়ে ৯

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারি বৃষ্টির ফলে পৃথক তিনটি পাহাড় ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাড়িয়েছে। নিহত অপর ব্যক্তির নাম আলী আকবর (৪৫)। তিনি ছাত্তারের ঘোনা এলাকায় পাহাড়ধসে নিহত হন। জানা গেছে, সোমবার (৬ জুলাই) ভোর ৪টার দিকে পাহাড়ের একটি অংশ তার ঘরের ধসে ওপর পড়ে। এ সময় আলী আকবরসহ তার পরিবারের তিন সদস্য মাটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলী আকবরকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে শালিশ শেষে বৃদ্ধকে গুলি করার অভিযোগ

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে অনুষ্ঠিত একটি শালিশ বৈঠক শেষে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে আশিক (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে।

বিস্তারিত...

কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী

সাধারণ শিক্ষার পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে কারিগরি শিক্ষার সম্প্রসারণে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, শিক্ষার্থীদের কর্মমুখী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুর সাহিত্য একাডেমির আবৃত্তি প্রতিযোগিতা

চাঁদপুরে কবিতার ছন্দ, উচ্চারণের সৌন্দর্য আর মঞ্চে আত্মবিশ্বাসী পরিবেশনায় মুখর ছিল সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তন।শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার অংশ হিসেবে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। এতে পুরস্কার পাচ্ছেন ১৩ শিক্ষার্থী। প্রতিযোগিতায় ‘ক’, ‘খ’ ও ‘গ’ বিভাগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিস্তারিত...

দুই মাস ধরে গ্যাস পাইপ লিকেজ, আতঙ্কে এলাকাবাসী

যে গ্যাসের ওপর মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অনেকাংশে নির্ভরশীল, সেই গ্যাসই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রায় ৬০ দিন ধরে পাইপলাইনের লিকেজ দিয়ে অপচয় হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

বিস্তারিত...

তিন সন্তান রেখে ইমামের সঙ্গে উধাও প্রবাসীর বউ

নোয়াখালীর চাটখিলে কানাডা প্রবাসীর স্ত্রী তিন সন্তানকে রেখে এক মসজিদের ইমামের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, চাটখিল দক্ষিণ বাজারের একটি মসজিদের ইমাম মো. রিয়াজ হোসেনের (২৬) সঙ্গে পরকীয়া প্রেমের টানে তিনি ঘর ছেড়েছেন।

বিস্তারিত...

অর্ধগলিত মরদেহ উদ্ধার মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার নিহতের ছেলে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের একটি নির্জন কলাবাগান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধারের আট দিন পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও ধারাবাহিক তদন্তের

বিস্তারিত...

গোলাগুলি আর বিস্ফোরণে জ্বলছে মিয়ানমার , টেকনাফ সীমান্তে আতঙ্ক

প্রায় ৭ মাস পর মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে টেকনাফ এলাকার লোকজন। ১ জুলাই বুধবার রাত ৯টা ৩৭ মিনিট থেকে ৯টা ৪২ মিনিটের মধ্যে পরপর চার দফা বিকট বিস্ফোরণের শব্দে টেকনাফের হোয়াইক্যং থেকে শাহপরীরদ্বীপ পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পর ২ জুলাই বৃহস্পতিবার দুপুরের পর থেকে কয়েক দফা দেশটির জান্তা বাহিনীর বিমান হামলায় জ্বলছে মংডু শহরের নৌ বন্দর। এতে টেকনাফের নাফনদীর সীমান্তে বসবাসরত লোকজন আতংকিত হয়ে পড়েছে। এদিকে বাংলাদেশ কোস্ট গার্ড ও বিজিবি সদস্যরা নাফনদীতে টহল বৃদ্ধি করেছে।

বিস্তারিত...

অভিযোগের পর সরানো হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর-এখলাসপুর সড়ক নির্মাণ প্রকল্পে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ ওঠার পর সেগুলো সরিয়ে নিতে শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় ১৯ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ সামনে আসায় নির্মাণমান, সরকারি তদারকি এবং জনসাধারণের অর্থের যথাযথ ব্যবহারের বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বিস্তারিত...

সংস্কারের অভাবে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা বাঁধ সড়ক

সংস্কারের অভাব, ভারি যানবাহনের চলাচল এবং টানা বৃষ্টির কারণে দেশের অন্যতম বৃহৎ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং চলমান বর্ষায় দ্রুত সংস্কার না করা হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

বিস্তারিত...

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী প্রায় ১ লাখ

সারাদেশের সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনেও শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এ পাবলিক পরীক্ষা শুরু হয়।

বিস্তারিত...

উদ্ধার করা গাঁজা বিক্রির অভিযোগে ওসি ক্লোজড

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উদ্ধার করা প্রায় ১৬০ কেজি গাঁজা মাদক কারবারিদের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারীকে প্রত্যাহার (ক্লোজড) করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বিস্তারিত...

মিয়ানমারে বিস্ফোরণের শব্দে আতঙ্ক টেকনাফ সীমান্তে

কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মিয়ানমারের অভ্যন্তরে একের পর এক তীব্র বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী এলাকার ঘরবাড়ি কেঁপে ওঠার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

বিস্তারিত...

আমি এখনও সংসদ সদস্য আছি: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগের এক মাস পর নিজ নির্বাচনী এলাকা রাঙ্গামাটিতে ফিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। তিনি বলেন, ‘আমি এখনও সংসদ সদস্য আছি, সেটি ভুলে যাবেন না। তৃণমূলের ভাইদের সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব। বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪