ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাকা ধান পানিতে ডুবে যেতে দেখে জমির আইলে লুটিয়ে পড়ে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা। পরিবার ও স্থানীয় লোকজন জানান, কৃষক আহাদ এবার বোরো মৌসুমে ধারদেনা করে ছয় বিঘা ধান রোপণ করেছিলেন।
গণভোটের রায় অমান্য করার প্রতিবাদে ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে গণমিছিল করেছে ১১ দলীয় জোট। শনিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় দক্ষিণ তেমুহনী এলাকায় ১১–দলীয় জোটের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভা শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান বাজার ঘুরে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা চাই বছর জুড়ে আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলা ও পড়ালেখায় ব্যস্ত থাকবে। এর ফলে মেধা ও মননের সংস্কার হবে। ভবিষ্যৎ প্রজন্ম নতুন জাতি হিসেবে সারা বিশ্বের মানচিত্রে আমাদেরকে তুলে ধরবে এই বিশ্বাস আমাদের রয়েছে। আগামী দিনে চাঁদপুরের সন্তানরা খেলাধুলায় এগিয়ে থাকবে সেই প্রত্যাশা রইল।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ৭৮ দশমিক ০২ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫১ হাজার ৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
লক্ষ্মীপুরের রায়পুরে মুক্তিপণ না দেওয়ায় নিখোঁজের পর এক অটোরিকশা চালক কিশোরের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। নিহত রাজিব হোসেন (১৪) উপজেলার দক্ষিণ গাইয়ার গ্রামের অটোরিকশা চালক মোস্তফার ছেলে।
নগরের চান্দগাঁও এলাকায় বকেয়া বেতন ও বিভিন্ন দাবি আদায়ে রাস্তায় নেমেছেন আজিম গ্রুপের কয়েকটি অঙ্গ প্রতিষ্ঠানের হাজারো শ্রমিক। তাদের অবরোধ কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রাঙ্গামাটিতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে রাঙ্গামাটি শহরের মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (১ মে) দুপুরে অভিযুক্ত কিশোরকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
'প্রযুক্তি নির্ভর যুব শক্তি,পাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলায় বেকার যুবক ও যুব নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গামাটিতে পালিত হয়েছে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। শুক্রবার (১ মে) সকাল থেকে জেলার বিভিন্ন বিহারে শোভাযাত্রা, প্রার্থনা, ধর্মদেশনা ও দানকার্যের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করেন পুণ্যার্থীরা।
রাঙ্গামাটি শহরে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে শহরের মহিলা কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “১৯৭১ সালের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়।” তার দাবি, সময়ের প্রয়োজনে দলের গঠনতন্ত্র একাধিকবার পরিবর্তন করা হয়েছে এবং বর্তমানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো দলীয় নীতির অংশ।
চাঁদপুরে এজলাসকক্ষে বিচার চলাকালে শফিকুল ইসলাম নামে আইনজীবিকে মারধরের অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। জানা যায়, গত ১৫ এপ্রিল চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদ-এর এজলাসে আনুমানিক দুপুর ২টার দিকে একটি মামলার জামিন শুনানীকালে আইনজীবী বাবর ব্যাপারী অপর আইনজীবী শফিকুল ইসলামকে ঘুষি মারেন এবং পরবর্তীতে মারধর করতে করতে তাকে এজলাসের বাইরে নিয়ে যান।
কুমিল্লার দেবিদ্বারে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা উচ্ছেদ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় যৌথ অভিযান চালিয়ে এমবিএস ব্রিকস ও ফাইভ স্টার ব্রিকস নামের ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মাছ ধরার সময় পিতা-পুত্রসহ ৭ জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
ডাম্পিং স্টেশন (ময়লার ভাগাড়) স্থানান্তরের দাবিতে এলাকাবাসীর বাধার মুখে গত তিন দিন ধরে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারছে না রাঙ্গামাটি পৌরসভা। ফলে পর্যটননগরী রাঙ্গামাটির বিভিন্ন স্থানে ময়লার স্তূপ জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।