কুমিল্লা দেবিদ্বারে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং সার্বিক কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে ‘দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে পরিষদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সভায় ২৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস অভয়াশ্রম এলাকায় ইলিশ সহ সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। নিষেধাজ্ঞার শেষে এখন মেঘনা পাড়ের জেলেরা ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছে। ৩০ এপ্রিল দিনগত রাত ১২টার পর থেকে জেলার অর্ধলক্ষাধিক জেলে মাছ ধরতে নদীতে নামবেন। যার ফলে জেলে পাড়াগুলো এখন সরগরম হয়ে উঠেছে। মৎস্য বিভাগ বলছে এ বছর জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়ন হওয়ায় ইলিশ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
দাগনভূঞা পৌর শহরে সড়কের সংস্কার কাজে বাধা দিয়েছে একটি চক্র। এ সময় কাজটির ঠিকাদারের শ্রমিকদের মারধর ও হুমকি-ধমকি দেওয়া হয়। ঘটনাটি ঘটে গত ২৪ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে দাগনভূঞা পৌর শহরের নার্সারী রোড সংলগ্ন সুইপার কলোনীর বিপরীতে ঠিকাদার প্রতিষ্ঠানের ভাড়াকৃত গোড়াউনের ভিতরে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ রেজাউল করিমের সুস্থতা কামনায় লক্ষ্মীপুরে দোয়ার আয়োজন করা হয়।
রাঙ্গামাটিতে শেষ হলো সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ। পার্বত্য অঞ্চলে উৎপাদিত মৌসুমি ফল ও শাকসবজি নিয়মিত খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করলে পুষ্টির ঘাটতি অনেকাংশে পূরণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
নগরীতে ভারী বর্ষণে যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেগুলো পরিদর্শন করে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম তদারকি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা.শাহাদাত হোসেন।
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বহুল আলোচিত স্কুলছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম ওরফে রনিকে (৩৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রবর্তক মোড়সহ বিভিন্ন এলাকায় সড়ক পানির নিচে তলিয়ে গিয়ে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।
টানা ভারি বর্ষণে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা জলাবদ্ধতায় ডুবে গেছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় অনেক কেন্দ্রে মোমবাতি ও চার্জার লাইট জ্বালিয়ে পরীক্ষা নেয়া হয়েছে। এমনকি পরীক্ষাকেন্দ্রে পানি ঢুকে যাওয়ায় শিক্ষার্থীদের হাঁটুপানিতে বসে এবং দাঁড়িয়ে কষ্ট করে পরীক্ষা দিতে হয়েছে।
নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে গাছবাহী ট্রাক্টর ও ধান মাড়াই মেশিনবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে মহব্বত মিয়া (৩৫) নামের একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) আনিছ আল মাহমুদ নিহতের বিষয়ে নিশ্চিত করেন।
নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শাকিল মাহমুদ (৩১) নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন।
চাঁদপুর শহরে অন্যের প্যাকেট ব্যবহার, খুচরা মূল্য, উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে টাইলস,ফ্লোর ক্লিনার ও ভিক্সল তৈরির অপরাধে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে র্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র্যালি উদ্বোধন করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।
সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে