| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চলন্ত কক্সবাজার এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, ২ যাত্রী আহত

কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস-এ পাথর নিক্ষেপের ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের চারটি দাঁত ভেঙে যাওয়াসহ গুরুতর জখমের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে কক্সবাজার রুটে চলাচলরত ট্রেনটিতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মোহাম্মদ হিমেল আহমেদ (২৫) ও মোহাম্মদ আবু সাঈদ (৪০)।

বিস্তারিত...

দাগনভূঞায় সুপ্রীম সীডের হীরা-২১ ধানের মেগা মাঠ দিবস

দাগনভূঞা উপজেলায় শতাধিক কৃষকদের নিয়ে সুপ্রীম সীডের হীরা-২১ জাতের ধানের মেগা মাঠ দিবস পালিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের আয়োজনে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

পরিচ্ছন্নতাকর্মীদের বীমার আওতায় আনল লক্ষ্মীপুর পৌরসভা

পরিচ্ছন্নতা কর্মীদের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে তাদের জীবনবীমার আওতায় এনেছে লক্ষ্মীপুর পৌরসভা। ১৫ বছর মেয়াদি এক লাখ টাকার জীবনবীমার প্রথম কিস্তি পরিশোধ করেছে পৌরসভা। বাকি কিস্তির অর্ধেক পৌরসভা এবং বাকি অর্ধেক পরিচ্ছন্নতাকর্মীরা পরিশোধ করবেন।

বিস্তারিত...

মাইক বাজিয়ে আ.লীগের পক্ষে স্লোগান

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মাইক বাজিয়ে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়েছেন মো. আলো (৩৩) নামে এক যুবক। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ওই যুবক। ঘটনাস্থল থেকে মাইক ও অ্যামপ্লিফায়ার জব্দ করেছে পুলিশ

বিস্তারিত...

বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে মো. নাছির (৪৫) নামে এক বিএনপিকর্মী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

সরকারি খাল দখল, তদন্ত করতে ওসিকে বিচারকের আদেশ

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়েছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। তিনি বিষয়টি থানার ওসিকে সরেজমিন তদন্ত করে আদালতে প্রতিবেদন দেয়ার জন্য আদেশ দিয়েছেন।

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিকাশে টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকে উপজেলার নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়ার সঙ্গে পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিস্তারিত...

রাউজানে আবারও গুলিতে যুবদল কর্মী নিহত

চট্টগ্রামের রাউজানে একদিনের ব্যবধানে ফের গুলির ঘটনা ঘটেছে। এতে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ শমশের পাড়ায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

বিকাশ লেনদেনের বিরোধে ত্রিমুখী সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিকাশে টাকা লেনদেন নিয়ে পুরোনো বিরোধের জেরে ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা থেকে উপজেলার নতুন হাবলি গ্রাম-এর পশ্চিমপাড়া, পূর্বপাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

লক্ষ্মীপুর শহরের রামগতি সড়কে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে আরেক অটোরিকশার নিচে পড়ে জাহিদ হাসান রাব্বি (২৬) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনায় আটক ৪

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর রহস্যজনক হত্যাকাণ্ডে চার সন্দেহভাজনকে আটক করার তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একইসঙ্গে পুলিশ ও র‍্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নিহতের পরিবার দ্রুত হত্যার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছে।

বিস্তারিত...

খুন হয়েছেন বুলেট, জড়িত একাধিক ব্যক্তি: র‍্যাব

চট্টগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে র‍্যাব। হত্যাকাণ্ডে জড়িত আসামিও র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছেন। তবে গ্রেপ্তার আসামির সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিস্তারিত...

১০ থেকে ১২ সন্ত্রাসী ঘিরে ধরে, পালাতে গেলে পেছন থেকে গুলি করে হত্যা

রাত তখন তিনটা বাজে। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের নানাবাড়ি থেকে দাওয়াত খেয়ে মামাতো ভাই আশরাফুর রহমানসহ হেঁটেই বাড়ি ফিরছিলেন কাউসারুজ্জামান (৩৬)। নানার ঘর থেকে ২০০ মিটার দূরে এলে রাতের আঁধারে তাদের দুজনকে ঘিরে ধরে ১০ থেকে ১২ অস্ত্রধারী সন্ত্রাসী। এরপর কাউসারুজ্জামান ও আশরাফু

বিস্তারিত...

উত্তম কৃষি পদ্ধতিতে নিরাপদ খাদ্য উৎপাদনে ব্র্যাকের কর্মশালা

ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

উৎসবমুখর পরিবেশে ফেনীর সাংবাদিক ইউনিয়ন নির্বাচন

উৎসবমুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সাংবাদিক ইউনিয়ন ফেনীর ২০২৬ -২০২৯ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে সিদ্দিক আল মামুন এবং সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন ফরায়েজী নির্বাচিত হয়েছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪