পরিচয় গোপন করে কুরিয়ার সার্ভিসে চালকের চাকরি নেওয়া এবং সুপরিকল্পিতভাবে গ্রাহকের প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে রুবেল গাজী নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার (২১ এপ্রিল)। চাঁদপুর জেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা অংশ নিবে ৩০ হাজার ৭৫৬জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২১ হাজার ৮০৭জন, ভোকেশনাল ১৭৫৮জন এবং দাখিল ৭১৯১জন।
আবুল হাশেম (৯০) ও বাচ্চু পাটওয়ারী (৮৫) দুই বন্ধুর সর্ম্পক দীর্ঘদিনের। একজন পুর্বে কাঠ মিস্ত্রি কাজ করতেন, আরেকজন ছিলেন মসজিদের মুয়াজ্জিন। একসাথে বসে গল্প করতেন, আবার একসাথেই মৃত ব্যক্তিদের কবর খুঁড়তেন। দুই জনের কবর খোঁড়ার সংখ্যা শতাধিক ছাড়িয়েছে।
দাগনভূঞা উপজেলায় উৎসবমূখর পরিবেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম।
লক্ষ্মীপুরে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’। সোমবার (২০ এপ্রিল) সকালে জেলা সদর হাসপাতালে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ১০ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে।
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর গ্রামে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে শাহাদাত (৫) ও মাহমুদ (৬) নামে দুই শিশু নিখোঁজ হয়। এর মধ্যে শাহাদাতের মরদেহ রোববার (১৯ এপ্রিল) বিকেলে উদ্ধার করে ফায়ার সার্ভিসের নৌ ইউনিট। নিখোঁজ ছিলো মাহমুদ নামে অপর শিশু।
লক্ষ্মীপুরে ভবন নির্মাণে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর গ্যারেজে হামলা, ভাঙচুর ও নির্মাণাধীন ভবনের রড লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী রোটারিয়ান মো. সিদ্দিক বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মমিনপুর গ্রামের দক্ষিণ মিজি বাড়ি সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাহদাত (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হলেও মাহমুদ (৭) নামের অপর শিশু এখনও নিখোঁজ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় সৌদি প্রবাসীর ৬ বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত সন্দেহে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
চাঁদপুরের হাজীগঞ্জে তিন তলা বাড়ির ছাদ থেকে পড়ে মো. রফিক (৫৫) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুর বাজারের পশ্চিমে আনোয়ার হোসেনের বিল্ডিং এ কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
ফেনীতে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। জেলায় ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল ) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ১১ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
চাঁদপুরের ফরিদগঞ্জে পূর্বের স্ত্রীকে তালাক দিয়ে নতুন করে বিয়ের প্রস্তুতিকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামের গাজী বাড়িতে এই ঘটনা ঘটে।
নোয়াখালীর সুবর্ণচরের দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক মো.আবুল খায়েরের (৩৫) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকে “ষড়যন্ত্রমূলক” দাবি করে মামলা প্রত্যাহার ও সংশ্লিষ্টদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা, টিন ও চাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।