বগুড়ায় ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে শহীদ টিটু মিলনায়তনে সংস্থার মহা পরিচালক সাইয়্যেদ কুতুব সাব্বির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার চকফরিদ কলোনীর শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে ‘আদর্শ শিক্ষক ফেডারেশন’ বগুড়া জেলা শাখার শিক্ষক প্রতিনিধি সম্মেলন অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকারের সভাপতিত্বে ও অধ্যাপক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় কমিটির রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেনারেল ও ঢাকা বিশ্ববি
হত্যা মামলার আসামি ও বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লুৎফর রহমান মিন্টু (৪৩) গ্রেপ্তারের সময় দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াই
শনিবার সকালে বগুড়া শহরের বড়কুমিড়া বাঁশবাড়িয়া এলাকায় পূজামণ্ডপের রাস্তায় পূজারীদের চলাচলের জন্য ইট বিছিয়ে দেয়া হয় ও মণ্ডপ পর্যন্ত রাস্তা চলাচলের জন্য সড়ক পরিচ্ছন্ন করা হয়।
রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আঞ্চলিক স্কুল সাঁতার প্রতিযোগিতা শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সুইমিংপুলে অনুষ্ঠিত হয়েছে। বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫- দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।
নাটোরের লালপুরে ঈদগাহে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণ মামলার আত্মগোপনে থাকা দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়।
জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবীতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ খোকন পার্কে বগুড়া শহর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন ও এনসিপির প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচন আয়োজনে কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
দ্বিতীয় বিয়ে করার কারণে স্বামীর হাত-পা বেঁধে লিঙ্গ কর্তন করে পালিয়েছেন প্রথম স্ত্রী তানজিলা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারপুর স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতের নাম রাজু মিয়া (৪২)। তিনি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে ও আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্ত্বাবধানে বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট ২০২৫”-এর ফাইনালে উঠেছে গোকুল ইউনিয়ন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ১৬নং ওয়ার্ডকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারায় গোকুল ইউনিয়ন। বিজয়ী দলের হয়ে আতিক দুটি এবং মিষ্টার ও বাবু মিয়া একটি করে গোল করেন।
নাটোরে গত বছর সোনালি রঙের ধান দিয়ে দুর্গাপ্রতিমা সবার নজর কেড়েছিল। এবার নাটোরে তৈরি হয়েছে সোনালি পাটের দুর্গাপ্রতিমা। দেখে মনে হচ্ছে সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে দেবী দুর্গাকে। এই উদ্যোগ ইতিমধ্যে সাড়া ফেলেছে। ২০ কেজি সোনালী পাটের বুননে তৈরি এই দুর্গার পূজা হবে নাটোর শহরের লালবাজার কদমতলার রবি সূতম সংঘের মন্ডপে।