| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নাটোরে ১২ ঘণ্টা পর চুরি হওয়া শিশু উদ্ধার

নাটোরের লালপুর থেকে চুরি হওয়ার ১২ ঘণ্টা পর নিঝুম নামে ১ মাস বয়সী এক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার লক্ষণবাড়ি থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। এর আগে গতকাল শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার নবীনগর গ্রামের জালাল উদ্দিনের বাড়ি থেকে শিশুটি চুরি হয়।

বিস্তারিত...

বদলগাছীতে ভিজিএফের চাল বিতরণ

নওগাঁর বদলগাছী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল থেকে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

বিস্তারিত...

সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গানগড় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমানের অপসারনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। রবিবার (১৫মার্চ) সকালে বালসাবাড়ি বাজারে দুর্গানগড় ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনের ব্যানারে এই কর্মসূচিটি পালন করা হয়।

বিস্তারিত...

নাটোরে ডেঙ্গু প্রতিরোধে রেলি ও পরিচ্ছন্নতা অভিযান

নাটোরে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ জনচেতনতার বৃদ্ধির লক্ষ্যে রেলি ও পরিষ্কার ও পরিষ্কার অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে নাটোর শহরের ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্যে শোভাযাত্রা বের করা হয়।

বিস্তারিত...

প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সরকার প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে। এই কর্মসূচির আওতায় এমপি ও মন্ত্রীরা নিজ নিজ এলাকায় নদী, খাল-বিলসহ অপরিষ্কার এলাকা পরিস্কার করার তদারকি করবেন।

বিস্তারিত...

ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস এবং ফিলোন ডেভেলপমেন্ট পিএলসি’র উদ্যোগে এক বিরাট ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) উপজেলার বড়বাঘা হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিস্তারিত...

বগুড়া জীবনানন্দ পরিষদের কবিতা পাঠ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া জীবনানন্দ পরিষদের আয়োজনে কবিতা পাঠ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত কবিতা পাঠ ও ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শারিফুল হক জুয়েল।

বিস্তারিত...

বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে সাজু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার গড়মাটি এলাকায় নাটোর–পাবনা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

৬ মসজিদে ৬ লাখ টাকা দান করলেন নাটোরের সাবেক পৌর মেয়র

নাটোরে সাবেক পৌর মেয়র আলহাজ্ব শেখ এমদাদুল হক আল মামুনের ব্যক্তিগত তহবিল থেকে নাটোর পৌরসভার ৬টি মসজিদে মোট ৬ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

বঞ্চিত বগুড়াবাসীদের তালিকা করে অধিকার ফিরিয়ে দেওয়া হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি বগুড়া প্রেসক্লাব পূর্ণাঙ্গভাবে নির্মাণের দায়িত্বও তিনি মন্ত্রী হিসেবে নেবেন বলে জানান।

বিস্তারিত...

নাটোরে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস খেয়ে অসুস্থ ১২

নাটোরের গুরুদাসপুর উপজেলা অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত একটি গরুর মাংস খেয়ে একই গ্রামের ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে ফোড়ার মতো ফোলা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) গুরুতর অবস্থায় তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালী গ্রামের মৃত মাঙ্গনের ছেলে আব্দুল গফুর

বিস্তারিত...

নওগাঁয় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কমিটির মেয়াদ দুই বছর আগে শেষ হলেও কার্যকরী কমিটির কোনো কার্যক্রম না থাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের সহ-সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের আহ্বানে একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল দুই কৃষকের

নওগাঁর পৃথক দুই উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ধামইরহাট ও মান্দা উপজেলায় এসব ঘটনা ঘটে।

বিস্তারিত...

রাবিতে প্রতিবন্ধী কোটার ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার ২৮ মার্চ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শারীরিক প্রতিবন্ধী কোটায় ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য উত্তীর্ণ শিক্ষার্থীদের নির্বাচনী সাক্ষাৎকার আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

নওগাঁয় কৃষক রক্ষায় পর্যাপ্ত হিমাগার স্থাপন ও ভর্তুকি বাড়ানোর পরামর্শ বাসদের

নওগাঁয় সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নওগাঁ শহরের চকদেব কলেজপাড়ায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪